Judges 6:37 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে দেখ, আমি খামারে ছিন্ন ভেড়ার লোম রাখবো, যদি কেবল সেই লোমের উপরে শিশির পড়ে এবং সমস্ত ভূমি শুকনো থাকে, তবে আমি জানবো যে, তোমার কালাম অনুসারে তুমি আমার হাত দিয়ে ইসরাইলকে নিস্তার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবে দেখো, আমি খামারে পশমের একটি টুকরো রাখব। সেই পশমের টুকরোতেই যদি শিশির পড়ে এবং সমগ্র মাঠ শুকনো থাকে, তবেই আমি বুঝব যে আমার হাত দিয়ে তুমি ইস্রায়েলকে রক্ষা করবে, যেমনটি কি না তুমি বলেছিলে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি খামারে ছিন্ন মেষলোম রাখিব, যদি কেবল সেই লোমের উপরে শিশির পড়ে, এবং সমস্ত ভূমি শুষ্ক থাকে, তবে আমি জানিব যে, আপনার বাক্যানুসারে আপনি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে দেখুন, আমি খামারে ছিন্ন মেষলোম রাখিব, যদি কেবল সেই লোমের উপরে শিশির পড়ে, এবং সমস্ত ভূমি শুষ্ক থাকে, তবে আমি জানিব যে, আপনার বাক্যানুসারে আপনি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করিবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে দেখুন, আমি খামারে এক জায়গায় ছাঁটাই করা মেষলোম রাখব, যদি সকালে উঠে দেখি যে কেবল সেই মেষলোমের উপরেই শিশির পড়েছে এবং অন্য জায়গা শুক্‌নো আছে, তাহলে আমি বুঝব যে আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি আমার দ্বারাই ইসরায়েলীদের উদ্ধার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে জায়গায় শস্য ঝাড়াই হয় সেখানে আমি একটা মেষের ছাল রেখে দেব| যদি দেখি সব জায়গাই শুকনো অথচ সেই মেষের ছালে শিশির পড়েছে তাহলে বুঝব আপনি আমাকে দিয়ে ইস্রায়েল রক্ষা করবেন| এরকম কথাই তো আপনি বলেছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি খামারে ছাঁটা মেষলোম রাখব, যদি কেবল সেই লোমের ওপরে শিশির পড়ে এবং সমস্ত ভূমি শুকনো থাকে, তবে আমি জানব যে, আপনার বাক্যানুসারে আপনি আমার মাধ্যমে ইস্রায়েলকে রক্ষা করবেন।