Judges 6:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঠিক তা-ই ঘটলো, পরদিন তিনি সকাল বেলা উঠে সেই লোম চেপে তা থেকে শিশিরপূর্ণ এক বাটি পানি নিঙড়ে ফেললেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ঠিক তাই ঘটল। পরদিন ভোরবেলায় গিদিয়োন ঘুম থেকে উঠলেন; তিনি সেই পশমের টুকরোটি নিংড়ালেন এবং নিংড়ে সেই শিশিরটুকু বের করলেন—তাতে একবাটি জল হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেইরূপ ঘটিল, পরদিন তিনি প্রত্যূষে উঠিয়া সেই লোম চাপিয়া তাহা হইতে শিশিরপূর্ণ এক বাটি জল নিঙ্গড়িয়া ফেলিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেইরূপ ঘটিল, পরদিন তিনি প্রত্যুষে উঠিয়া সেই লোম চাপিয়া তাহা হইতে শিশিরপূর্ণ এক বাটি জল নিংড়াইয়া ফেলিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তা-ই ঘটল; পরের দিন গিদিয়োন খুব সকালে ঘুম থেকে উঠে সেই ভেড়ার লোম নিংড়ে শিশির বের করে ফেললেন। তাতে এক বাটি জল হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তা-ই ঘটল; পরের দিন গিদিয়োন খুব সকালে ঘুম থেকে উঠে সেই ভেড়ার লোম নিংড়ে শিশির বের করে ফেললেন। তাতে এক বাটি পানি হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঠিক সেই রকমই ঘটল। পরের দিন ভোরে উঠে গিদিয়োন সেই মেষলোম নিংড়ালেন। তাতে একবাটি জল হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক সে রকমই ঘটল| পরদিন খুব ভোরে গিদিয়োন ঘুম থেকে উঠে মেষের ছাল নিংড়ে নিলে ছাল থেকে এক বাটি ভর্ত্তি জল বার হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সেরকমই হল, পরদিন তিনি ভোরবেলায় উঠে সেই লোম চেপে তা থেকে শিশির, পূর্ণ এক বাটি জল নিংড়িয়ে ফেললেন।