Judges 6:40 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল্লাহ্‌ সেই রাতে তা-ই করলেন; তাতে কেবল ভেড়ার লোম শুকনো রইল, আর সকল ভূমিতে শিশির পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরাতে ঈশ্বর সেরকমই করলেন। শুধু পশমের টুকরোটি শুকনো ছিল; সমগ্র মাঠ শিশিরে ছেয়ে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঈশ্বর সেই রাত্রিতে তদ্রূপ করিলেন; তাহাতে কেবল লোমের উপর শুষ্কতা হইল, আর সকল ভূমিতে শিশির পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈশ্বর সেই রাত্রিতে তদ্রূপ করিলেন; তাহাতে কেবল লোমের উপর শুষ্কতা হইল, আর সকল ভূমিতে শিশির পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাতে ঈশ্বর তা-ই করলেন। কেবল ভেড়ার লোমই শুকনা রইল কিন্তু বাকী সব জায়গায় শিশির পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাতে আল্লাহ্‌ তা-ই করলেন। কেবল ভেড়ার লোমই শুকনা রইল কিন্তু বাকী সব জায়গায় শিশির পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর সেই রাত্রে তা-ই করলেন। মেষলোম শুক্‌নো রইল কিন্তু অন্যান্য সব জায়গায় শিশির পড়ল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন রাত্রে ঈশ্বর সে রকমই করলেন| মেষের ছালটাই শুধু শুকিয়ে গেলো আর চারপাশের সমস্ত মাটি শিশিরে শিশিরে ভেজা ভেজা হয়ে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঈশ্বর সেই রাত্রিতে সেরকম করলেন; তাতে শুধু লোম শুকনো হল, আর সব ভূমিতে শিশির পড়ল।