Judges 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা তাদের পশুপাল ও তাঁবু সঙ্গে নিয়ে আসত, তারা পঙ্গপালের মত অসংখ্য ছিল; তারা ও তাদের উটের সংখ্যা গোণা যেত না; আর তারা দেশ উচ্ছিন্ন করার জন্যই সেখানে আসত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পঙ্গপালের ঝাঁকের মতো তারা তাদের পশুপাল ও তাঁবু সঙ্গে নিয়ে আসত। তাদের সংখ্যা বা তাদের উটদের সংখ্যা গোনা অসম্ভব হত; তারা দেশ ছারখার করে দেওয়ার জন্যই সেখানে আক্রমণ চালাত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা আপনাদের পশুপাল ও তাম্বু সঙ্গে করিয়া আসিত, বাহুল্যপ্রযুক্ত পঙ্গপালের ন্যায় আসিত; তাহারা ও তাহাদের উষ্ট্র অগণ্য ছিল; আর তাহারা দেশ উচ্ছিন্ন করিবার জন্যই তথায় আসিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা আপনাদের পশুপাল ও তাম্বু সঙ্গে লইয়া আসিত, বাহুল্য প্রযুক্ত পঙ্গপালের ন্যায় আসিত; তাহারা ও তাহাদের উষ্ট্র অগণ্য ছিল; আর তাহারা দেশ উচ্ছিন্ন করিবার জন্যই তথায় আসিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের পশুর পাল ও তাম্বু নিয়ে পংগপালের ঝাঁকের মত আসত; তাদের লোক ও উটের সংখ্যা গোণা যেত না। তারা দেশটা ধ্বংস করে দেবার উদ্দেশ্যেই আসত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের পশুর পাল ও তাম্বু নিয়ে পংগপালের ঝাঁকের মত আসত; তাদের লোক ও উটের সংখ্যা গোণা যেত না। তারা দেশটা ধ্বংস করে দেবার উদ্দেশ্যেই আসত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মত তারা নিজেদের তাঁবু ও পশুপাল নিয়ে আসত। কারণ তাদের সঙ্গে থাকত অসংখ্য লোকজন ও অগণিত উট। তারা ইসরায়েলীদের দেশের উৎপন্ন ফসল থেকে শুরু করে সবকিছু নির্মমভাবে শেষ করে দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নী়রা ওদের দেশে তাঁবু গেড়েছিল এবং সঙ্গে এনেছিল পরিবারের লোকজন, জীবজন্তু| পঙ্গপালের ঝাঁকের মতো অগুনতি মানুষ তারা এবং তাদের আনা উটের সংখ্যা গোণা অসম্ভব ছিল| দেশটাকে ওরা একেবারে ছারখার করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা নিজেদের পশুপাল ও তাঁবু সঙ্গে করে নিয়ে পঙ্গপালের মতো আসত; তারা ও তাদের উট আর লোকজন অসংখ্য ছিল; আর তারা এদের দেশ থেকে উচ্ছেদ করার জন্য আসত।