Judges 6:8 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ বনি-ইসরাইলদের কাছে এক জন নবীকে প্রেরণ করলেন। তিনি তাদেরকে বললেন, ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, আমি তোমাদেরকে মিসর থেকে উঠিয়ে এনেছি, গোলাম-গৃহ থেকে বের করে এনেছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি তাদের কাছে একজন ভাববাদীকে পাঠিয়ে দিলেন, যিনি বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু একথাই বলেন: আমি মিশর থেকে, ক্রীতদাসত্বের দেশ থেকে তোমাদের বের করে এনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের কাছে এক জন ভাববাদীকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাদিগকে মিসর হইতে উঠাইয়া আনিয়াছি, দাস-গৃহ হইতে বাহির করিয়া আনিয়াছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের কাছে একজন ভাববাদীকে প্রেরণ করিলেন। তিনি তাহাদিগকে কহিলেন, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাদিগকে মিসর হইতে উঠাইয়া আনিয়াছি, দাস-গৃহ হইতে বাহির করিয়া আনিয়াছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তাদের কাছে একজন নবীকে পাঠিয়ে দিলেন। তিনি এসে তাদের বললেন, ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু এই কথা বলেছেনঃ আমি মিশর থেকে তোমাদের নিয়ে এসেছি, দাসত্বের বন্ধন থেকে তোমাদের মুক্ত করে এনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু তাদের কাছে একজন ভাববাদীকে পাঠালেন| ভাববাদী ইস্রায়েলবাসীদের বললেন, “প্রভু, ইস্রায়েলের ঈশ্বর কি বলেন তা শোন| তিনি বলেছেন, ‘মিশরে তোমরা ক্রীতদাস ছিলে| আমি তোমাদের মুক্ত করে সেই দেশ থেকে নিয়ে এসেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু ইস্রায়েলীয়দের কাছে একজন ভাববাদীকে পাঠালেন। তিনি তাদেরকে বললেন, “ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমাদের মিশর থেকে নিয়ে এসেছি এবং দাসত্ব থেকে মুক্ত করেছি