Judges 6:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং মিসরীয়দের হাত থেকে ও যারা তোমাদের উপরে জুলুম করতো তাদের সকলের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, আর তোমাদের সম্মুখ থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের দেশ তোমাদের দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরীয়দের হাত থেকে আমি তোমাদের উদ্ধার করেছি। আর আমি তোমাদের সব উপদ্রবকারীর হাত থেকে তোমাদের মুক্ত করেছি; তোমাদের সামনে থেকে আমি তাদের বিতাড়িত করেছি ও তাদের দেশটি তোমাদের দিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মিস্রীয়দের হস্ত হইতে ও যাহারা তোমাদের উপরে উপদ্রব করিত, তাহাদের সকলের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি, আর তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিয়া তাহাদের দেশ তোমাদিগকে দিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মিসরীয়দের হস্ত হইতে ও যাহারা তোমাদের উপরে উপদ্রব করিত, তাহাদের সকলের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছি, আর তোমাদের সম্মুখ হইতে তাহাদিগকে তাড়াইয়া দিয়া তাহাদের দেশ তোমাদিগকে দিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের ক্ষমতা থেকে আর সমস্ত অত্যাচারীদের হাত থেকে আমিই তোমাদের রক্ষা করেছি। তোমাদের সামনে থেকে আমিই তাদের তাড়িয়ে দিয়ে তাদের দেশ তোমাদের দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের ক্ষমতা থেকে আর সমস্ত জুলুমবাজদের হাত থেকে আমিই তোমাদের রক্ষা করেছি। তোমাদের সামনে থেকে আমিই তাদের তাড়িয়ে দিয়ে তাদের দেশ তোমাদের দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরীদের কবল থেকে এবং অন্যান্য যারা তোমাদের উপর অত্যাচার করত তাদের সকলের হাত থেকে তোমাদের উদ্ধার করেছি এবং তাদের বিতাড়িত করে তাদের দেশ তোমাদের দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের মিশরের এবং যারা তোমাদের নির্যাতন করেছে, তাদের সকলের হাত থেকে রক্ষা করেছি| আমি আবার সেই লোকদের তাড়িয়ে বার করে দিয়েছি এবং তাদের দেশ তোমাদের দিয়েছি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরীয়দের হাত থেকে তোমাদের উদ্ধার করেছি ও যারা তোমাদের উপরে অত্যাচার করত, তাদের সকলের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছি, আর তোমাদের সামনে থেকে তাদের তাড়িয়ে দিয়ে সেই দেশ তোমাদেরকে দিয়েছি।