Judges 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁর সঙ্গী সমস্ত লোক খুব ভোরে উঠে হারোদ নামক ফোয়ারার কাছে শিবির স্থাপন করলেন; তখন মাদিয়ানের শিবির তাঁদের উত্তর দিকে মোরি পর্বতের কাছে উপত্যকাতে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরুব্বায়াল (অর্থাৎ, গিদিয়োন) ও তাঁর লোকজন ভোরবেলায় উঠে হারোদ নামক জলের উৎসের কাছে শিবির স্থাপন করলেন। মিদিয়ন-শিবির স্থাপিত হল তাদের উত্তর দিকে, মোরি পাহাড়ের কাছাকাছি অবস্থিত উপত্যকায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁহার সঙ্গী সমস্ত লোক প্রত্যূষে উঠিয়া হারোদ নামক উনুইর নিকটে শিবির স্থাপন করিলেন; তখন মিদিয়নের শিবির তাঁহাদের উত্তরদিকে মোরি পর্ব্বতের নিকটে তলভূমিতে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁহার সঙ্গী সমস্ত লোক প্রত্যুষে উঠিয়া হারোদ নামক উনুইয়ের নিকটে শিবির স্থাপন করিলেন; তখন মিদিয়নের শিবির তাঁহাদের উত্তরদিকে মোরি পর্বতের নিকটে তলভূমিতে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরুব্বাল, অর্থাৎ গিদিয়োন এবং তাঁর সমস্ত লোকেরা খুব ভোরে উঠে হারোদ এলাকার ফোয়ারার কাছে ছাউনি ফেলল। তাদের উত্তরে মোরি পাহাড়ের কাছে উপত্যকার মধ্যে মিদিয়নীয়দের ছাউনি ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিরুব্বাল, অর্থাৎ গিদিয়োন এবং তাঁর সমস্ত লোকেরা খুব ভোরে উঠে হারোদ এলাকার ঝর্ণার কাছে ছাউনি ফেলল। তাদের উত্তর দিকে মোরি পাহাড়ের কাছে উপত্যকার মধ্যে মাদিয়ানীয়দের ছাউনি ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যিরুব্বেল অর্থাৎ গিদিয়োন ও তাঁর দলের লোকেরা ভোরে উঠে হারোদ নামে একটি ঝর্ণার কাছে ছাউনি ফেললেন। উত্তর দিকে মোরি পর্বতের উপত্যকায় ছিল মিদিয়নীদের ছাউনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভোরবেলা যিরুব্বাল (গিদিয়োন) তার লোকজন নিয়ে হারোদ ঝর্ণার কাছে শিবির স্থাপন করলেন| মিদিয়োনের লোকরা মোরি পর্বতের নীচে উপত্যকায় তাঁবু খাটাল| জায়গাটা ছিল গিদিয়োনদের শিবিরের উত্তর দিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁর সঙ্গী সব লোক ভোরবেলায় উঠে হারোদ নামক উনুইর কাছে শিবির তৈরী করলেন; তখন মিদিয়নের শিবির তাঁদের উত্তরদিকে মোরি পর্বতের কাছে উপত্যকায় ছিল।