Judges 7:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ওরা যা বলে তা শোন। এর পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি তাঁর ভৃত্য ফুরাকে সঙ্গে নিয়ে শিবিরের সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্যন্ত নেমে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তারা কী বলছে তা শোনো। তারপর, শিবির আক্রমণ করার জন্য তুমি উৎসাহিত হবে।” অতএব গিদিয়োন ও তাঁর দাস ফুরা শিবিরের উপকন্ঠে নেমে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পরে তোমার হস্ত বলবান হইবে, তাহাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নামিয়া যাইবে। তখন তিনি আপন চাকর ফুরাকে সঙ্গে করিয়া শিবিরস্থ সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্য্যন্ত নামিয়া গেলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পরে তোমার হস্ত বলবান হইবে, তাহাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নামিয়া যাইবে। তখন তিনি আপন চাকর ফুরাকে সঙ্গে করিয়া শিবিরস্থ সসজ্জ লোকদের প্রান্তভাগ পর্যন্ত নামিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর শোন ওরা কি বলে। তাতে তুমি ছাউনিটা আক্রমণ করতে সাহস পাবে।” কাজেই গিদিয়োন তাঁর চাকর ফুরাকে সংগে নিয়ে ছাউনির কিনারার সৈন্যদের কাছে নেমে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর শোন ওরা কি বলে। তাতে তুমি ছাউনিটা হামলা করতে সাহস পাবে।” কাজেই গিদিয়োন তাঁর চাকর ফুরাকে সংগে নিয়ে ছাউনির কিনারার সৈন্যদের কাছে নেমে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওরা যে সব কথাবার্তা বলছে, শোন, তাহলে তোমার সাহস হবে — তখন তুমি ওদের ছাউনি আক্রমণ করতে পারবে। গিদিয়োন তখন তাঁর সহকারী ফুরাকে সঙ্গে নিয়ে ছাউনির সান্ত্রীদের ঘাঁটি পর্যন্ত এগিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নদের শিবিরের লোকরা কি সব বলছে তোমরা তা শুনবে| এসব শোনার পর তোমরা আক্রমণ করতে আর ভয় পাবে না|” তাই গিদিয়োন আর তার ভৃত্য ফুরা শত্রুপক্ষের শিবিরের একেবারে সীমানার দিকে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং ওরা যা বলে, তা শোন তার পরে তোমার হাত শক্তিশালী হবে, তাতে তুমি ঐ শিবিরের বিরুদ্ধে নেমে যাবে। তখন তিনি নিজের চাকর ফুরাকে সঙ্গে করে শিবিরে অবস্থিত সসজ্জ লোকদেরকে নিয়ে শেষ পর্যন্ত নেমে গেলেন।