Judges 7:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাদিয়ানীয়, আমালেকীয় ও পূর্বদেশের সমস্ত লোক এত বেশি ছিল যে, তারা পঙ্গপালের মত উপত্যকাতে পড়েছিল এবং তাদের উটও এত বেশি ছিল যে, সেগুলো ছিল সমুদ্র-তীরের বালুকণার মত অসংখ্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিদিয়নীয়, অমালেকীয় ও প্রাচ্যদেশীয় অন্যান্য সব জাতি পঙ্গপালের ঘন ঝাঁকের মতো উপত্যকা জুড়ে শিবির স্থাপন করে বসেছিল। তাদের উটগুলিও সমুদ্রতীরের বালুকণার মতো অসংখ্য ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের সমস্ত লোক বাহুল্য প্রযুক্ত পঙ্গপালের ন্যায় তলভূমিতে পড়িয়াছিল, এবং তাহাদের উষ্ট্রও বাহুল্য প্রযুক্ত সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্বদেশের সমস্ত লোক বাহুল্য প্রযুক্ত পঙ্গপালের ন্যায় তলভূমিতে পড়িয়াছিল, এবং তাহাদের উষ্ট্রও বাহুল্য প্রযুক্ত সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিদিয়নীয়, অমালেকীয় এবং পূর্ব দেশের লোকেরা সেই উপত্যকার মধ্যে পংগপালের ঝাঁকের মত ছিল। তাদের উটগুলো সংখ্যায় ছিল সাগর পারের বালুকণার মত যা গোণা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাদিয়ানীয়, আমালেকীয় এবং পূর্ব দেশের লোকেরা সেই উপত্যকার মধ্যে পংগপালের ঝাঁকের মত ছিল। তাদের উটগুলো সংখ্যায় ছিল সাগর পারের বালুকণার মত যা গোণা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিদিয়নী, অমালেকী এবং পূর্বাঞ্চলের অন্যান্য সমস্ত জাতির অসংখ্য লোক পঙ্গপালের মত উপত্যকাটি ছেয়ে ফেলেছিল। তাদের উটগুলিও ছিল সমুদ্রতীরের বালুরাশির মত অগণিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়ন, অমালেক আর পূর্ব দেশের লোকরা সেই উপত্যকায় তাঁবু ফেলল| এত লোকজন যে দেখে মনে হত পঙ্গপালের ঝাঁক| আর তাদের এত উট যে মনে হোত তারা যেন সমুদ্রের ধারের অসংখ্য বালির কণা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের সব লোক পঙ্গপালের মতো উপত্যকাতে নেমে পড়েছিল এবং তাঁদের উটও সমুদ্রতীরের বালুকার মতো অসংখ্য ছিল যা গণনা করা যায় না।