Judges 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তার অর্থ শুনে সেজ্‌দা করলেন; পরে ইসরাইলের শিবিরে ফিরে এসে বললেন, উঠ, কেননা মাবুদ তোমাদের হাতে মাদিয়ানের শিবির তুলে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন যখন সেই স্বপ্নের ও সেটির ব্যাখ্যা শুনলেন, তখন তিনি নতজানু হয়ে আরাধনা করলেন। তিনি ইস্রায়েল-শিবিরে ফিরে গিয়ে সবাইকে ডেকে বললেন, “ওঠো! সদাপ্রভু মিদিয়নীয় শিবির তোমাদের হাতে সমর্পণ করে দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্রণিপাত করিলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন, উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তাহার অর্থ শুনিয়া প্রণিপাত করিলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরিয়া আসিয়া কহিলেন, উঠ, কেননা সদাপ্রভু তোমাদের হস্তে মিদিয়নের শিবির সমর্পণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন সেই স্বপ্নের কথা ও তার মানে শুনে উবুড় হয়ে পড়ে ঈশ্বরকে তাঁর অন্তরের ভক্তি জানালেন। তিনি ইস্রায়েলীয়দের ছাউনিতে ফিরে এসে জোরে হাঁক দিয়ে বললেন, “তোমরা ওঠ, ঈশ্বর মিদিয়নীয়দের ছাউনিটা তোমাদের হাতে তুলে দিয়েছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন সেই স্বপ্নের কথা ও তার মানে শুনে সেজদায় পড়ে আল্লাহর এবাদত করলেন। তিনি বনি-ইসরাইলদের ছাউনিতে ফিরে এসে জোরে হাঁক দিয়ে বললেন, “তোমরা ওঠ, আল্লাহ্‌ মাদিয়ানীয়দের ছাউনিটা তোমাদের হাতে তুলে দিয়েছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন ঐ স্বপ্নবৃত্তান্ত ও তার ব্যাখ্যা শুনে ঈশ্বরের উদ্দেশে প্রণিপাত করলেন। তারপর তিনি ইসরায়েলীদের ছাউনিতে ফিরে এসে বললেন, ওঠ, পরমেশ্বর মিদিয়নীদের ছাউনি তোমাদের হাতে সমর্পণ করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন তাদের স্বপ্ন নিয়ে কথাবার্তা শুনলে ঈশ্বরের উদ্দেশ্যে মাথা নুইয়ে প্রণাম জানালেন| তারপর ইস্রায়েলীয়দের তাঁবুতে ফিরে গিয়ে তাদের বললেন, “ওঠ! মিদিয়নদের পরাজিত করতে প্রভু আমাদের সাহায্য করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গিদিয়োন ঐ স্বপ্নের কথা ও তার অর্থ শুনে প্রার্থনা করলেন; পরে ইস্রায়েলের শিবিরে ফিরে এসে বললেন, “ওঠ, কারণ সদাপ্রভু তোমাদের হাতে মিদিয়নের শিবির সমর্পণ করেছেন।”