Judges 7:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ঐ তিন শত লোককে তিন দলে ভাগ করে প্রত্যেকের হাতে এক একটি তূরী এবং একটি শূন্য ঘট ও ঘটের মধ্যে মশাল দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই 300 জন লোককে তিনটি দলে বিভক্ত করে তিনি তাদের সবার হাতে শিঙা ও খালি ঘট তুলে দিলেন; আর ঘটের মধ্যে মশাল দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ঐ তিন শত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক এক তূরী, এবং এক এক শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ঐ তিনশত লোককে তিন দলে বিভাগ করিয়া প্রত্যেকের হস্তে এক এক তূরী, এবং এক এক শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই তিনশো লোককে তিনি তিনটা দলে ভাগ করলেন আর প্রত্যেকের হাতে একটা করে শিংগা, একটা করে খালি কলসী ও তার মধ্যে মশাল দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই তিনশো লোককে তিনি তিনটা দলে ভাগ করলেন আর প্রত্যেকের হাতে একটা করে শিংগা, একটা করে খালি কলসী ও তার মধ্যে মশাল দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করলেন এবং প্রত্যেকের হাতে একটি করে তুরী, একটা শূন্য কলসী এবং কলসীর মধ্যে মশাল দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন 300 জন লোককে তিনটি দলে ভাগ করে দিলেন| প্রত্যেককে একটি করে শিঙা আর খালি ঘট দিলেন| ঘটের মধ্যে ছিল একটা করে জ্বলন্ত মশাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি ঐ তিনশো লোককে তিনটি দলে ভাগ করে প্রত্যেকের হাতে একটা করে তূরী এবং একটা করে শূন্য ঘট, ও ঘটের মধ্যে মশাল দিলেন।