Judges 7:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে বললেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রেখে আমার মত কাজ করবে; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হলে যেরকম করবো, তোমরাও সেরকম করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার দিকে লক্ষ্য রাখো,” তিনি তাদের বললেন। “আমি যা যা করি, তোমরাও তাই কোরো। আমি যখন শিবিরের কিনারায় যাব, তোমরাও হুবহু আমার মতো কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মত কর্ম্ম কর; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যেরূপ করিব, তোমরাও সেইরূপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা আমার প্রতি দৃষ্টি রাখিয়া আমার মত কর্ম কর; দেখ, আমি শিবিরের প্রান্তভাগে উপস্থিত হইলে যেরূপ করিব, তোমরাও সেইরূপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি তাদের বললেন, “তোমরা আমার উপর লক্ষ্য রাখবে এবং আমি যা করি তোমরাও তা-ই করবে। ছাউনির কাছে পৌঁছে আমি যা করব তোমরা ঠিক তা-ই করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি তাদের বললেন, “তোমরা আমার উপর লক্ষ্য রাখবে এবং আমি যা করি তোমরাও তা-ই করবে। ছাউনির কাছে পৌঁছে আমি যা করব তোমরা ঠিক তা-ই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের বললেন, তোমরা আমার দিকে নজর রাখবে, আমি যা করি, তোমরাও তা-ই করবে। ওদের ছাউনির কাছে গিয়ে আমি যা করব, তোমরাও তা-ই করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর গিদিয়োন বললেন, “তোমরা আমাকে লক্ষ্য করবে| আমি যা করি তোমরা তাই করবে| তোমরা আমার পেছনে পেছনে শত্রু শিবিরের সীমানার কাছে চলে আসবে| ওখানে গিয়ে আমি যা করব তোমরাও ঠিক তাই করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাদেরকে বললেন, তোমরা আমার দিকে দেখে আমার মত কাজ কর; দেখ, আমি শিবিরের শেষভাগে পৌঁছে যেরকম করব, তোমরাও সেরকম করবে।