Judges 7:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ও আমার সঙ্গীরা সকলে তূরী বাজালে তোমরাও সমস্ত শিবিরের চারদিকে থেকে তূরী বাজাবে, আর বলবে,“মাবুদের জন্য ও গিদিয়োনের জন্য”।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ও যারা আমার সঙ্গে আছে—আমরা যখন আমাদের শিঙাগুলি বাজাব, তখন তোমরাও শিবিরের চারিদিক থেকে শিঙা বাজিয়ো এবং চিৎকার করে বোলো, ‘সদাপ্রভুর জন্য এবং গিদিয়োনের জন্য।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ও আমার সঙ্গীরা সকলে তূরী বাজাইলে তোমরাও সমস্ত শিবিরের চারিদিকে থাকিয়া তূরী বাজাইবে, আর বলিবে, “সদাপ্রভুর জন্য ও গিদিয়োনের জন্য।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ও আমার সঙ্গীরা সকলে তূরী বাজাইলে তোমরাও সমস্ত শিবিরের চারিদিকে থাকিয়া তূরী বাজাইবে, আর বলিবে, “সদাপ্রভুর জন্য ও গিদিয়োনের জন্য।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ও আমার সংগের সবাই যখন শিংগা বাজাব তখন ছাউনির চারপাশ থেকে তোমরাও তোমাদের শিংগা বাজাবে এবং চিৎকার করে বলবে, ‘সদাপ্রভু এবং গিদিয়োনের জন্য।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ও আমার সংগের সবাই যখন শিংগা বাজাব তখন ছাউনির চারপাশ থেকে তোমরাও তোমাদের শিংগা বাজাবে এবং চিৎকার করে বলবে, ‘মাবুদ এবং গিদিয়োনের জন্য।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ও আমার সঙ্গীরা যখন তুরী বাজাব তখন তোমরাও ছাউনির চারিদিক থেকে তুরী বাজাবে আর ধ্বনি দেবে, “জয় পরমেশ্বরের জয়, জয় গিদিয়োনের জয়”।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রু শিবিরগুলো তোমরা ঘিরে ফেলবে| আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে আমরা শিঙা বাজাব| তখন তোমরাও শিঙা বাজাবে| তারপর চিৎকার করে বলে উঠবে: ‘জয় প্রভুর জন্য ও গিদিয়োনের জন্য!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ও আমার সঙ্গীরা সবাই তূরী বাজালে তোমরাও সমস্ত শিবিরের চারদিকে থেকে তূরী বাজাবে, আর বলবে, “সদাপ্রভুর জন্য ও গিদিয়োনের জন্য।”