Judges 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ গিদিয়োনকে বললেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত বেশি যে, আমি মাদিয়ানীয়দেরকে তাদের হাতে তুলে দেব না; পাছে ইসরাইল আমার প্রতিকূলে গর্ব করে বলে, আমি নিজের বাহুবলে নিস্তার পেলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “তোমার লোকজনের সংখ্যা খুব বেশি হয়ে গিয়েছে। আমি তাদের হাতে মিদিয়নকে সমর্পণ করতে পারব না, পাছে ইস্রায়েল আমার বিরুদ্ধে অহংকার করে বলে যে, ‘আমার নিজস্ব শক্তিতেই আমি রক্ষা পেলাম।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত অধিক যে, আমি মিদিয়নীয়দিগকে তাহাদের হস্তে সমর্পণ করিব না; পাছে ইস্রায়েল আমার প্রতিকূলে গর্ব্ব করিয়া বলে, আমি আপন বাহুবলে নিস্তার পাইলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত অধিক যে, আমি মিদিয়নীয়দিগকে তাহাদের হস্তে সমর্পণ করিব না; পাছে ইস্রায়েল আমার প্রতিকূলে গর্ব করিয়া বলে, আমি আপন বাহুবলে নিস্তার পাইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “তোমার লোকদের সংখ্যা এত বেশী যে, আমি তাদের হাতে মিদিয়নীয়দের তুলে দিতে পারি না। তা করলে আমাকে বাদ দিয়ে ইস্রায়েলীয়েরা বড়াই করে বলবে যে, তাদের নিজেদের শক্তিতেই তারা উদ্ধার পেয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ গিদিয়োনকে বললেন, “তোমার লোকদের সংখ্যা এত বেশী যে, আমি তাদের হাতে মাদিয়ানীয়দের তুলে দিতে পারি না। তা করলে আমাকে বাদ দিয়ে বনি-ইসরাইলরা বড়াই করে বলবে যে, তাদের নিজেদের শক্তিতেই তারা উদ্ধার পেয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর গিদিয়োনকে বললেন, তোমার দলে খুব বেশি লোক হয়ে গেছে। আমি এত লোকের হাতে মিদিয়নীদের সমর্পণ করব না, তাহলে ইসরায়েলীরা আমাকে উপেক্ষা করে গর্বিত হয়ে বলবে, আমরা নিজেদের বাহুবলে জয়লাভ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু গিদিয়োনকে বললেন, “মিদিয়নের লোকদের হারাবার জন্য আমি তোমার লোকদের সাহায্য করতে যাচ্ছি| কিন্তু এই কাজের পক্ষে তোমার লোকজন অনেক বেশী| ইস্রায়েলীয়রাও আমাকে ভুলে থাকুক, আর বড়াই করে বলুক যে, তারা নিজেরাই নিজেদের বাঁচিয়েছে–তা আমি চাই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, তোমার সঙ্গী লোকদের সংখ্যা এত বেশি যে, আমি মিদিয়নীয়দেরকে তাঁদের হাতে সমর্পণ করব না; যদি ইস্রায়েল আমার বিরুদ্ধে গর্ব করে বলে, আমি নিজের ক্ষমতায় উদ্ধার পেলাম।