Judges 7:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তিন দলই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেললো এবং বাম হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে চিৎকার করে বলতে লাগল, “মাবুদের ও গিদিয়োনের তলোয়ার”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনটি দলই শিঙা বাজালো ও ঘট ভেঙে ফেলল। তারা তাদের বাঁ হাতে মশাল নিয়ে ও ডান হাতে বাজানোর উপযোগী শিঙা ধরে, চিৎকার করে উঠল, “সদাপ্রভুর ও গিদিয়োনের তরোয়াল!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তিন দলেই তূরী বাজাইল ও ঘট ভাঙ্গিয়া ফেলিল, এবং বাম হস্তে মশাল ও দক্ষিণ হস্তে বাজাইবার তূরী ধরিয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়গ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তিন দলেই তূরী বাজাইল ও ঘট ভাঙ্গিয়া ফেলিল, এবং বাম হস্তে মশাল ও দক্ষিণ হস্তে বাজাইবার তূরী ধরিয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়্‌গ।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনটা দলই একসংগে তা করল। বাঁ হাতে মশাল আর ডান হাতে বাজাবার জন্য শিংগা নিয়ে তারা চিৎকার করে বলে উঠল, “সদাপ্রভু ও গিদিয়োনের তলোয়ার।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনটা দলই একসংগে তা করল। বাঁ হাতে মশাল আর ডান হাতে বাজাবার জন্য শিংগা নিয়ে তারা চিৎকার করে বলে উঠল, “মাবুদ ও গিদিয়োনের তলোয়ার।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনটি দলই একসঙ্গে তুরী বাজাল এবং কলসী ভেঙ্গে ফেলল। তারা বাঁ হাতে মশাল ও ডাল হাতে তুরী তুলে ধরে ধ্বনি দিতে লাগল, “পরমেশ্বরের পক্ষে অস্ত্র ধর, গিদিয়োনের পক্ষে অস্ত্র ধর।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর গিদিয়োনের তিনটি বাহিনীর সকলেই শিঙা বাজিয়ে দিয়ে ঘটগুলি ভেঙ্গে দিলো| লোকরা বাঁহাতে মশালগুলো আর ডানহাতে শিঙা ধরেছিল| শিঙা বাজাতে বাজাতে তারা ধ্বনি দিল: “প্রভুর তরবারি, গিদিয়োনের তরবারি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে তিন দলেই তূরী বাজাল ও ঘট ভেঙে ফেলল এবং বাঁ হাতে মশাল ও ডান হাতে বাজাবার তূরী ধরে খুব জোরে বলতে লাগল, “সদাপ্রভুর ও গিদিয়োনের খড়গ।”