Judges 7:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শিবিরের চারদিকে প্রত্যেকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে রইলো; তাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করে চিৎকার করতে করতে পালিয়ে যেতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেকে যখন শিবির ঘিরে ধরে নিজের নিজের অবস্থান নিল, তখন মিদিয়নীয়রা ভয়ে চিৎকার করতে করতে ছুটে পালালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল; তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চীৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রহিল; তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার করিতে করিতে পলায়ন করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছাউনির চারদিকে গিদিয়োনের লোকেরা যখন তাদের জায়গায় স্থির হয়ে দাঁড়াল তখন সমস্ত মিদিয়নীয়েরা দৌড়াদৌড়ি করে চিৎকার করে পালাতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছাউনির চারদিকে গিদিয়োনের লোকেরা যখন তাদের জায়গায় স্থির হয়ে দাঁড়াল তখন সমস্ত মাদিয়ানীয়রা দৌড়াদৌড়ি করে চিৎকার করে পালাতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের চারিদিক ঘিরে তারা প্রত্যেকে যে যার জায়গায় দাঁড়িয়ে রইল। শিবিরের সমস্ত লোক চীৎকার করে ছুটে পালাতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োনের লোকরা যেখানে ছিল, সেখানেই রইল| কিন্তু তাঁবুর ভেতরে মিদিয়নের লোকরা চিৎকার করতে করতে পালাতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শিবিরের চারদিকে প্রত্যেকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল; তাতে শিবিরের সব লোক দৌড়াদৌড়ি করে চিৎকার করতে করতে পালিয়ে যেতে লাগল।