Judges 7:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ওরা ঐ তিন শত তূরী বাজাল, আর মাবুদ শিবিরের প্রত্যেক জনের তলোয়ার তার বন্ধু ও সমস্ত সৈন্যের বিরুদ্ধে চালনা করালেন; তাতে সৈন্যরা সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত, টব্বতের নিকটবর্তী আবেল-মহোলার সীমা পর্যন্ত পালিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
300-টি শিঙা যখন বেজে উঠল, তখন সদাপ্রভু শিবিরের সর্বত্র লোকদের পরস্পরের বিরুদ্ধে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে উসকানি দিলেন। সৈন্যদল টব্বতের কাছাকাছি অবস্থিত আবেল-মহোলার সীমানা পর্যন্ত গিয়ে, সরোরার দিকে বেথ-শিট্টায় পালিয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন উহারা ঐ তিন শত তূরী বাজাইল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়গ তাহার বন্ধুর ও সমস্ত সৈন্যের বিরুদ্ধে চালনা করাইলেন; তাহাতে সৈন্যগণ সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্য্যন্ত, টব্বতের নিকটবর্ত্তী আবেল-মহোলার সীমা পর্য্যন্ত পলায়ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন উহারা ঐ তিনশত তূরী বাজাইল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়্‌গ তাহার বন্ধুর ও সমস্ত সৈন্যের বিরুদ্ধে চালনা করাইলেন; তাহাতে সৈন্যগণ সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত, টব্বতের নিকটবর্তী আবেল-মহোলার সীমা পর্যন্ত পলায়ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনশো শিংগা বেজে উঠবার সময় সদাপ্রভু এমন করলেন যার ফলে ছাউনির ভিতরকার সমস্ত লোকেরা একজন অন্যজনকে তলোয়ার দিয়ে আক্রমণ করল। তাতে মিদিয়নীয় সৈন্যেরা টব্বতের কাছে আবেল-মহোলার সীমারেখা পর্যন্ত এবং সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত ছুটে পালিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনশো শিংগা বেজে উঠবার সময় মাবুদ এমন করলেন যার ফলে ছাউনির ভিতরকার সমস্ত লোকেরা একজন অন্যজনকে তলোয়ার দিয়ে আক্রমণ করল। তাতে মাদিয়ানীয় সৈন্যেরা টব্বতের কাছে আবেল-মহোলার সীমারেখা পর্যন্ত এবং সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত ছুটে পালিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের তিনশো তুরী যখন একসাথে বেজে উঠল, তখন পরমেশ্বরের পরিচালনায় শিবিরের সমস্ত লোক নিজেদের মধ্যেই যুদ্ধ বাধিয়ে দিল এবং তাদের সেনাবাহিনী সরোরার দিকে বেথ-শিট্টায়, টাব্বাথের কাছাকাছি আবেল-মনোলার সীমান্তে পালিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন 300 জন লোক শিঙা বাজাল, প্রভু মিদিয়নের লোকদের পরস্পরকে তরবারি দিয়ে হত্যা করালেন| শত্রু সৈন্যরা বৈৎ‌-শিট্ট নগরের দিকে পালাতে লাগল| বৈৎ‌-শিট্টা সরোরা নগরের কাছাকাছি ছিল| লোকগুলো দৌড়াতে দৌড়াতে একেবারে টব্বতের শহরের কাছে আবেল-মহোলা শহরের সীমানা পর্যন্ত চলে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ওরা ঐ তিনশো তূরী বাজাল, আর সদাপ্রভু শিবিরের প্রত্যেক জনের খড়গ তার বন্ধুর ও সব সৈন্যের বিরুদ্ধে চালনা করলেন; তাতে সৈন্যরা সরোরার দিকে বৈৎ-শিট্টা পর্যন্ত, টব্বতের নিকটবর্ত্তী আবেল-মহোলার সীমা পর্যন্ত পালিয়ে গেল।