Judges 7:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলদের মধ্যেকার নপ্তালি, আশের ও সমস্ত মানশা থেকে যাদের ডাকা হয়েছিল তারা মাদিয়ানের পিছনে পিছনে তাড়া করে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নপ্তালি, আশের ও মনঃশি গোষ্ঠীভুক্ত এলাকা থেকে ইস্রায়েলীদের ডেকে আনা হল, এবং তারা মিদিয়নীয়দের পশ্চাদ্ধাবন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে নপ্তালি, আশের ও সমস্ত মনঃশি হইতে ইস্রায়েলের লোকেরা সমাহূত হইয়া মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে নপ্তালি, আশের ও সমস্ত মনঃশি হইতে ইস্রায়েলের লোকেরা সমাহূত হইয়া মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়দের মধ্যেকার নপ্তালি, আশের ও মনঃশি-গোষ্ঠীর সমস্ত লোকদের ডাকা হল আর তারা মিদিয়নীয়দের তাড়া করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলদের মধ্যেকার নপ্তালি, আশের ও মানশা-গোষ্ঠীর সমস্ত লোকদের ডাকা হল আর তারা মাদিয়ানীয়দের তাড়া করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন নপ্তালি, আশের এবং সমগ্র মনঃশি গোষ্ঠীর লোকদের ডাকা হল। তারা একত্র হয়ে মিদিয়নীদের পিছনে তাড়া করে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর নপ্তালি, আশের এবং মনঃশির পরিবারগোষ্ঠীর সবাইকে বলা হল মিদিয়নদের হঠিয়ে দেবার জন্যে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে নপ্তালি, আশের ও সমস্ত মনঃশির থেকে ইস্রায়েলীয়রা জড়ো হয়ে মিদিয়নের পিছন পিছন তাড়া করে গেল।