Judges 7:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা ওরেব ও সেব নামে মাদিয়ানের দুই সেনাপতিকে ধরলো এবং ওরেব নামক শৈলে ওরেবকে হত্যা করলো। আর সেব নামক আঙ্গুরকুণ্ডের কাছে সেবকে হত্যা করলো এবং মাদিয়ানের পিছনে পিছনে তাড়া করে গেল; আর ওরেব ও সেবের মাথা জর্ডানের পারে গিদিয়নের কাছে নিয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ওরেব ও সেব, এই দুই মিদিয়নীয় নেতাকে বন্দি করল। তারা ওরেবকে ওরেব নামক পর্বতে ও সেবকে সেব নামক আঙুর মাড়াই-কলের কাছে হত্যা করল। তারা মিদিয়নীয়দের পশ্চাদ্ধাবন করল এবং ওরেবের ও সেবের মুণ্ডু দুটি গিদিয়োনের কাছে নিয়ে এল; তিনি তখন জর্ডন নদীতীরে দাঁড়িয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা ওরেব ও সেব নামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরিল; আর ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল, এবং মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; আর ওরেবের ও সেবের মস্তক যর্দ্দন-পারে গিদিয়নের নিকটে লইয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা ওরেব ও সেব নামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরিল; আর ওরেব নামক শৈলে ওরেবকে বধ করিল, এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের নিকটে সেবকে বধ করিল, এবং মিদিয়নের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেল; আর ওরেবের ও সেবের মস্তক যর্দন-পারে গিদিয়নের নিকটে লইয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা ওরেব ও সেব নামে দু’জন মিদিয়নীয় নেতাকে ধরল এবং ওরেবকে ওরেবের পাথরের কাছে এবং সেবকে সেবের আংগুর মাড়াই করবার জায়গাতে মেরে ফেলল। তারা মিদিয়নীয়দের তাড়া করে নিয়ে গেল এবং ওরেব ও সেবের মাথা যর্দনের ওপারে গিদিয়োনের কাছে নিয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা ওরেব ও সেব নামে দু’জন মাদিয়ানীয় নেতাকে ধরল এবং ওরেবকে ওরেবের পাথরের কাছে এবং সেবকে সেবের আংগুর মাড়াই করবার জায়গাতে হত্যা করল। তারা মাদিয়ানীয়দের তাড়া করে নিয়ে গেল এবং ওরেব ও সেবের মাথা জর্ডানের ওপারে গিদিয়োনের কাছে নিয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা ওরেব ও সেব নামে দুইজন মিদিয়নী সামন্তকে বন্দী করে ওরেব পর্বতে ওরেবকে এবং সেবের দ্রাক্ষাকুণ্ডে সেবকে বধ করল এবং মিদিয়নীদের তাড়া করে গেল। ওরেব ও সেবের মুণ্ডু দুটি তারা জর্ডনের পূর্ব পারে গিদিয়োনের কাছে পাঠিয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের লোকরা দুজন মিদিয়ন নেতাকে ধরল| এদের নাম ওরেব আর সেব| তারা ওরেবকে “ওরেবের শিলা” নামে এক জায়গাতে হত্যা করল| সেবকে হত্যা করল সেবের দ্রাক্ষা মাড়াই ক্ষেত্রে| ইফ্রয়িমের লোকরা মিদিয়নদের তাড়িয়ে দেবার কাজ চালিয়ে গেল| প্রথমে তারা ওরেব আর সেবের মস্তক কেটে নিয়ে গিদিয়োনের কাছে গেল| যেখান থেকে লোকরা যর্দন নদী পার হয় গিদিয়োন সেখানেই ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা ওরেব ও সেবনামে মিদিয়নের দুই অধ্যক্ষকে ধরল; আর ওরেব নামক পাথরের ওপর ওরেবকে হত্যা করল এবং সেব নামক দ্রাক্ষাকুণ্ডের কাছে সেবকে হত্যা করল এবং মিদিয়নের পিছন পিছন তাড়া করল; আর ওরেবের ও সেবের মাথা যর্দ্দনের পারে গিদিয়নের কাছে নিয়ে গেল।