Judges 7:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি এখন লোকদের শুনিয়ে এই কথা ঘোষণা কর, যে সমস্ত লোক ভয়ে কাঁপছে, তারা ফিরে গিলিয়দ পর্বত থেকে প্রস্থান করুক। তাতে লোকদের মধ্য থেকে বাইশ হাজার লোক ফিরে গেল, দশ হাজার অবশিষ্ট থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সৈন্যদলের কাছে ঘোষণা করে দাও, ‘যে কেউ ভয়ে কম্পিত হচ্ছে, সে পিছু ফিরে গিলিয়দ পর্বত থেকে প্রস্থান করুক।’ ” অতএব 22,000 লোক চলে গেল, আর 10,000 লোক অবশিষ্ট থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা কর, যে কেহ ভীত ও ত্রাসযুক্ত, সে ফিরিয়া গিদিয়দ পর্ব্বত হইতে প্রস্থান করুক, তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্র লোক ফিরিয়া গেল, দশ সহস্র অবশিষ্ট থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি এক্ষণে লোকদের কর্ণগোচরে এই কথা ঘোষণা কর, যে কেহ ভীত ও ত্রাসযুক্ত, সে ফিরিয়া গিলিয়দ পর্বত হইতে প্রস্থান করুক। তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্র লোক ফিরিয়া গেল, দশ সহস্র অবশিষ্ট থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তুমি লোকদের কাছে ঘোষণা কর, যারা ভয়ে কাঁপছে তারা গিলিয়দ পাহাড় ছেড়ে বাড়ী ফিরে যেতে পারে।” তাতে বাইশ হাজার লোক চলে গেল আর দশ হাজার লোক বাকী থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তুমি লোকদের কাছে ঘোষণা কর, যারা ভয়ে কাঁপছে তারা গিলিয়দ পাহাড় ছেড়ে বাড়ী ফিরে যেতে পারে।” তাতে বাইশ হাজার লোক চলে গেল আর দশ হাজার লোক বাকী থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সকলের কাছে এই কথা ঘোষণা কর: কেউ যদি ভীত বা সন্ত্রস্ত হয়ে থাকে তবে সে গিলিয়দ পর্বত থেকে বাড়িতে ফিরে যাক। এই কথা শুনে জনতার মধ্য থেকে বাইশ হাজার লোক ফিরে গেল। দশ হাজার লোক থেকে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জন্য এখন তাদের কাছে জানিয়ে দাও, ‘যে ভীতু সে গিলিয়দ পর্বত থেকে চলে যেতে পারে| সে বাড়ি ফিরে যেতে পারে|’” তখন 22,000 লোক গিদিয়োনকে ফেলে রেখে ঘরে ফিরে গিয়েছিল| 10,000 লোক অবশ্য তখনও থেকে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি এখন লোকদের সামনে এই কথা ঘোষণা কর, যে কেউ ভীত ও ত্রাসযুক্ত, সে ফিরে গিলিয়দ পর্বত থেকে চলে যাক। তাতে লোকদের মধ্য থেকে বাইশহাজার লোক ফিরে গেল, দশহাজার থেকে গেল।