Judges 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ গিদিয়োনকে বললেন, লোক এখনও অনেক বেশি আছে; তুমি তাদেরকে নিয়ে ঐ পানির কাছে নেমে যাও; সেখানে আমি তোমার জন্য তাদের পরীক্ষা নেব; তাতে যার বিষয়ে তোমাকে বলি, এই লোক তোমার সঙ্গে যাবে মাত্র সে-ই তোমার সঙ্গে যাবে; এবং যার বিষয়ে তোমাকে বলি, এই লোক তোমার সঙ্গে যাবে না, সে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “এখনও অনেক বেশি লোক আছে। তাদের নিয়ে তুমি জলের উৎসের কাছে নেমে যাও, এবং সেখানে আমি পরীক্ষা করার মাধ্যমে তোমার জন্য তাদের সংখ্যা হ্রাস করব। আমি যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোকটি তোমার সঙ্গে যাবে না,’ তবে সে যাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, লোক এখনও অধিক আছে; তুমি তাহাদিগকে লইয়া ঐ জলের কাছে নামিয়া যাও; সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব; তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে; এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, লোক এখনও অধিক আছে; তুমি তাহাদিগকে লইয়া ঐ জলের কাছে নামিয়া যাও; সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব; তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে, সেই তোমার সহিত যাইবে; এবং যাহার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সহিত যাইবে না, সে যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “এখনও অনেক লোক রয়ে গেছে। তাদের নিয়ে তুমি জলের কাছে যাও। সেখানেই আমি তোমার হয়ে তাদের বাছাই করব। আমি যদি বলি, ‘এই লোক তোমার সংগে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোক তোমার সংগে যাবে না,’ তবে সে যাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ গিদিয়োনকে বললেন, “এখনও অনেক লোক রয়ে গেছে। তাদের নিয়ে তুমি পানির কাছে যাও। সেখানেই আমি তোমার হয়ে তাদের বাছাই করব। আমি যদি বলি, ‘এই লোক তোমার সংগে যাবে,’ তবে সে যাবে; কিন্তু যদি বলি, ‘এই লোক তোমার সংগে যাবে না,’ তবে সে যাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরমেশ্বর গিদিয়োনকে বললেন, এখনও অনেক লোক রয়েছে। তুমি এদের নিয়ে ঝর্ণার কাছে যাও। সেখানে আমি তোমার হয়ে তাদের যাচাই করব। যাদের আমি বাছাই করে দেব, শুধু তারাই তোমার সঙ্গে যাবে। অন্য কেউ যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভু গিদিয়োনকে বললেন, “তবুও তোমার সঙ্গে অনেক বেশী লোক রয়েছে| তাদের জলের দিকে নিয়ে যাও, তোমার হয়ে আমি সেখানে তাদের পরীক্ষা করব| আমি যখন বলব, ‘এই লোকটা তোমার সঙ্গে যাবে,’ তখন সে যাবে| আবার যখন বলব, ‘ঐ লোকটা যাবে না,’ তখন সে যাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, লোক এখনও অনেক আছে; তুমি তাদেরকে নিয়ে ঐ জলের কাছে নেমে যাও; সেখানে আমি তোমার জন্য তাঁদের পরীক্ষা নেব; তাতে যার বিষয়ে তোমাকে বলি, এ তোমার সঙ্গে যাবে, সেই তোমার সাথে যাবে; এবং যার বিষয়ে তোমাকে বলি সে তোমার সঙ্গে যাবে না, সে যাবে না।