Judges 7:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি লোকদেরকে পানির কাছে নিয়ে গেলে মাবুদ গিদিয়োনকে বললেন, যে ব্যক্তি কুকুরের মত জিহ্বা দিয়ে পানি চেটে খায়, তাকে ও যে পানি পান করার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাকে পৃথক করে রাখ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব গিদিয়োন লোকদের নিয়ে জলের উৎসের কাছে নেমে গেলেন। সেখানে সদাপ্রভু তাঁকে বললেন, “যারা তাদের জিভ দিয়ে কুকুরের মতো চেটে চেটে জলপান করে, তাদের কাছ থেকে যারা নতজানু হয়ে জলপান করে, তাদের পৃথক করে দাও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায়, তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাহাকে পৃথক্ করিয়া রাখ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি লোকদিগকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিয়োনকে কহিলেন, যে কেহ কুকুরের ন্যায় জিহ্বা দ্বারা জল চাটিয়া খায়, তাহাকে, ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হয়, তাহাকে পৃথক করিয়া রাখ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই গিদিয়োন লোকদের নিয়ে জলের কাছে গেলেন। সেখানে সদাপ্রভু তাঁকে বললেন, “যারা কুকুরের মত জিভ দিয়ে জল চেটে খাবে তাদের থেকে যারা জল খাবার জন্য হাঁটু পাতবে তাদের আলাদা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই গিদিয়োন লোকদের নিয়ে পানির কাছে গেলেন। সেখানে মাবুদ তাঁকে বললেন, “যারা কুকুরের মত জিভ দিয়ে পানি চেটে খাবে তাদের থেকে যারা পানি খাবার জন্য হাঁটু পাতবে তাদের আলাদা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তাঁর লোকজনকে ঝর্ণার কাছে নিয়ে গেলেন। তখন পরমেশ্বর তাঁকে বললেন, এদের মধ্যে যারা কুকুরের মত জিভ দিয়ে জল চেটে খাবে তাদের কাছ থেকে যারা হাঁটু পেতে নীচু হয়ে জল পান করবে তাদের আলাদা করে রাখ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মতো গিদিয়োন লোকগুলোকে জলের দিকে নিয়ে গেলেন| সেই জলের কাছে প্রভু গিদিয়োনকে বললেন, “এইভাবে লোকগুলোকে আলাদা আলাদা করো: যারা কুকুরের মতো জিভ দিয়ে চুক্চুক্ করে জল পান করবে তারা হবে এক গোষ্ঠী, আর যারা মাথা নীচু করে জল পান করবে তারা হবে অন্য একটি গোষ্ঠী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি লোকদেরকে জলের কাছে নিয়ে গেলে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, যে কেউ কুকুরের মতো জিভ দিয়ে জল চেটে খায়, তাকে ও যে কেউ পান করবার জন্য হাঁটুর উপরে উপুড় হয়, তাকে পৃথক করে রাখ।