Judges 7:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সংখ্যায় তিন শত লোক দু’হাতে পানি তুলে চেটে খেল, কিন্তু অন্য সমস্ত লোক পান করার জন্য হাঁটুর উপরে উবুড় হল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে 300 জন কুকুরের মতো চেটে চেটে অঞ্জলি ভরে জলপান করল। বাকি সবাই জলপান করার জন্য নতজানু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সংখ্যায় তিন শত লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সংখ্যায় তিনশত লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল, কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুড় হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনশো লোক হাতে জল নিয়ে চেটে খেল আর বাকী সবাই জল খাবার জন্য হাঁটু পাতল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনশো লোক হাতে পানি নিয়ে চেটে খেল আর বাকী সবাই পানি খাবার জন্য হাঁটু পাতল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অঞ্জলি ভরে জল নিয়ে যারা চেটে খেল তাদের সংখ্যা হল তিনশো। বাকী সমস্ত লোক হাঁটু পেতে নীচু হয়ে জল পান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনশো জন লোক হাত দিয়ে মুখের কাছে জল নিয়ে কুকুরের মত চুক্চুক্ করে জল পান করল| অন্যান্যরা পান করল মাথা হেঁট করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সংখ্যায় তিনশো লোক মুখে অঞ্জলি তুলে জল চেটে খেল, কিন্তু অন্য সব লোক পান করবার জন্য হাঁটুর উপরে উপুড় হল।