Judges 7:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা স্ব স্ব হাতে খাদ্য-দ্রব্য ও তূরী গ্রহণ করলো, আর তিনি ইসরাইলের লোকদেরকে নিজ নিজ তাঁবুতে বিদায় করে ঐ তিন শত লোককে রাখলেন; সেই সময়ে মাদিয়ানের শিবির ছিল গিদিয়োনের শিবিরের নিচের উপত্যকাতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব গিদিয়োন অন্য সব ইস্রায়েলীকে ঘরে পাঠিয়ে দিলেন কিন্তু 300 জনকে রেখে দিলেন, যারা অন্যান্য লোকদের রসদপত্র ও শিঙাগুলি হস্তগত করল। ইত্যবসরে মিদিয়ন তাঁর নিচের দিকে অবস্থিত উপত্যকায় শিবির স্থাপন করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা আপন আপন হস্তে খাদ্য দ্রব্য ও তূরী গ্রহণ করিল, আর তিনি ইস্রায়েলের লোকসমূহকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিয়া ঐ তিন শত লোককে রাখিলেন; তৎকালে মিদিয়নের শিবির তাঁহার নীচে তলভূমিতে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা আপন আপন হস্তে খাদ্য দ্রব্য ও তূরী গ্রহণ করিল, আর তিনি ইস্রায়েলের লোকসমূহকে স্ব স্ব তাম্বুতে বিদায় করিয়া ঐ তিনশত লোককে রাখিলেন; তৎকালে মিদিয়নের শিবির তাঁহার নিচে তলভূমিতে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই গিদিয়োন তিনশো লোক রেখে বাকী ইস্রায়েলীয়দের তাদের বাড়ীতে পাঠিয়ে দিলেন। সমস্ত খাবার জিনিস ও শিংগা ঐ তিনশো লোকের কাছে রইল। মিদিয়নীয়দের ছাউনি ছিল গিদিয়োনের ছাউনির নীচের উপত্যকার মধ্যে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই গিদিয়োন তিনশো লোক রেখে বাকী বনি-ইসরাইলদের তাদের বাড়ীতে পাঠিয়ে দিলেন। সমস্ত খাবার জিনিস ও শিংগা ঐ তিনশো লোকের কাছে রইল। মাদিয়ানীয়দের ছাউনি ছিল গিদিয়োনের ছাউনির নীচের উপত্যকার মধ্যে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তখন ঐ তিনশো জন ছাড়া ইসরায়েলীদের আর সবাইকে বাড়ি ফিরে যেতে বললেন। যারা বাড়ি ফিরে গেল তাদের কলসী আর তুরীগুলো এরা রেখে দিল। তারা যেখানে ছিল তার নীচের উপত্যকায় ছিল মিদিয়নীদের ছাউনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মতো গিদিয়োন 300 জন লোককে নিজের কাছে রেখে বাদ বাকি ইস্রায়েলীয়দের বাড়ি পাঠিয়ে দিলেন| সেই 300 জন লোক যারা বাড়ি ফিরে যাচ্ছিল সেই সব লোকদের সরবরাহকৃত জিনিসপত্র এবং শিঙাগুলো রেখে দিল| মিদিয়নের লোকরা গিদিয়োনের তাঁবুর নীচে উপত্যকায় তাঁবু গেড়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা নিজের নিজের হাতে খাদ্য দ্রব্য ও তূরী নিল, আর তিনি ইস্রায়েলের লোকদেরকে নিজের নিজের তাঁবুতে বিদায় করে ঐ তিনশো লোককে রাখলেন; সেইদিনের মিদিয়নের শিবির তাঁর নীচের উপত্যকাতে ছিল।