Judges 7:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই রাতে মাবুদ তাঁকে বললেন, উঠ, তুমি নেমে শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হাতে তা তুলে দিয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেরাতে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “ওঠো, শিবিরের দিকে নেমে যাও, কারণ আমি সেটি তোমার হাতেই সমর্পণ করতে যাচ্ছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, উঠ, তুমি নামিয়া শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হস্তে তাহা সমর্পণ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁহাকে কহিলেন, উঠ, তুমি নামিয়া শিবিরের মধ্যে যাও; কেননা আমি তোমার হস্তে তাহা সমর্পণ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই রাতে সদাপ্রভু গিদিয়োনকে বললেন, “ওঠো, তুমি নেমে গিয়ে ওদের ছাউনিটা আক্রমণ কর। আমি ওটা তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রাতে মাবুদ গিদিয়োনকে বললেন, “ওঠো, তুমি নেমে গিয়ে ওদের ছাউনিটা হামলা কর। আমি ওটা তোমার হাতে তুলে দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রাত্রে পরমেশ্বর গিদিয়োনকে বললেন, ওঠ, নীচে নেমে গিয়ে শত্রু শিবির আক্রমণ কর, কারণ আমি ওদের তোমাদের হাতে সমর্পণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাত্রে প্রভু গিদিয়োনের সঙ্গে কথা বললেন| তিনি বললেন, “ওঠো! আমি তোমাকে মিদিয়ন সৈন্যবাহিনীকে পরাজিত করতে দেবো| তাদের তাঁবুর দিকে নেমে যাও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই রাত্রিতে সদাপ্রভু তাঁকে বললেন, উঠ, তুমি নেমে শিবিরের মধ্যে যাও; কারণ আমি তোমার হাতে তা সমর্পণ করেছি।