Judges 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আফরাহীমের লোকেরা তাঁকে বললো, তুমি মাদিয়ানের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় আমাদের কেন আহ্বান কর নি? আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এভাবে তারা তাঁর সঙ্গে ভীষণ ঝগড়া করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে ইফ্রয়িমীয়েরা গিদিয়োনকে জিজ্ঞাসা করল, “আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলেন কেন? মিদিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সময় আপনি আমাদের ডাকলেন না কেন?” আর তারা গিদিয়োনের সঙ্গে তীব্র বাদানুবাদ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইফ্রয়িমের লোকেরা তাঁহাকে কহিল, তুমি মিদিয়নের সহিত যুদ্ধ করিতে যাইবার সময়ে আমাদিগকে যে আহ্বান কর নাই, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করিলে? এইরূপে তাহারা তাঁহার সহিত অত্যন্ত বিবাদ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইফ্রয়িমের লোকেরা তাঁহাকে কহিল, তুমি মিদিয়নের সহিত যুদ্ধ করিতে যাইবার সময়ে আমাদিগকে যে আহ্বান কর নাই, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করিলে? এইরূপে তাহারা তাঁহার সহিত অত্যন্ত বিবাদ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের লোকেরা গিদিয়োনকে জিজ্ঞাসা করল, “আপনি আমাদের সংগে এই রকম ব্যবহার করলেন কেন? মিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সময় আপনি কেন আমাদের ডাকেন নি?” এইভাবে তারা গিদিয়োনকে খুব কড়া কড়া কথা বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের লোকেরা গিদিয়োনকে জিজ্ঞাসা করল, “আপনি আমাদের সংগে এই রকম ব্যবহার করলেন কেন? মাদিয়ানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার সময় আপনি কেন আমাদের ডাকেন নি?” এইভাবে তারা গিদিয়োনকে খুব কড়া কড়া কথা বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফ্রয়িম গোষ্ঠীর লোকেরা এসে গিদিয়োনের সঙ্গে খুব রাগারাগি করে বলল, মিদিয়নীদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সময় কেন তুমি আমাদের ডাকলে না? কেন তুমি আমাদের সঙ্গে এ রকম করলে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইফ্রয়িমের লোকরা গিদিয়োনের উপর রেগে গেল| গিদিয়োনকে দেখতে পেয়ে তারা জিজ্ঞাসা করল, “আমাদের সঙ্গে কেন তুমি এমন ব্যবহার করলে? মিদিয়নদের সঙ্গে যুদ্ধ করতে যাবার সময় কেন তুমি আমাদের ডাকো নি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইফ্রয়িমের লোকেরা তাঁকে বলল, তুমি মিদিয়নের সঙ্গে যুদ্ধ করতে যাবার দিনের আমাদেরকে ডাক নি, আমাদের প্রতি এ কেমন ব্যবহার করলে? এই ভাবে তারা তাঁর সঙ্গে খুব বিবাদ করল।