Judges 8:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেবহ ও সলমুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল। পূর্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল, আর তলোয়ারধারী এক লক্ষ বিশ হাজার লোক মারা পড়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে সেবহ ও সল্মুন্না প্রায় 15,000 সৈন্য নিয়ে কর্কোরে ছিলেন। প্রাচ্যদেশীয় লোকদের সৈন্যবাহিনীতে এতজনই অবশিষ্ট ছিল। 1,20,000 তরোয়ালধারী যোদ্ধা নিহত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেবহ ও সল্মুন্ন কর্কোরে ছিলেন, এবং তাঁহাদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল; পূর্ব্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে ইহারাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক নিপতিত হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেবহ ও সল্মুন্ন কর্কোরে ছিলেন, এবং তাঁহাদের সঙ্গী সৈন্য অনুমান পনের হাজার লোক ছিল; পূর্বদেশের লোকদের সমস্ত সৈন্যের মধ্যে ইহারাই মাত্র অবশিষ্ট ছিল, আর খড়্গধারী এক লক্ষ বিংশতি সহস্র লোক নিপতিত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেবহ ও সল্মুন্ন প্রায় পনেরো হাজার সৈন্যের একটা দল নিয়ে কর্কোরে ছিলেন। পূর্ব দেশের সৈন্যদের মধ্যে কেবল এরাই তখন বাকী ছিল এবং এক লক্ষ বিশ হাজার সৈন্য মারা পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেবহ ও সল্মুন্ন প্রায় পনেরো হাজার সৈন্যের একটা দল নিয়ে কর্কোরে ছিলেন। পূর্ব দেশের সৈন্যদের মধ্যে কেবল এরাই তখন বাকী ছিল এবং এক লক্ষ বিশ হাজার সৈন্য মারা পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেবাহ্ ও সালমুন্না তখন তাঁদের সৈনসামন্ত নিয়ে কার্করে ছিলেন। এই সৈন্যবাহিনী ছিল পূর্বাঞ্চলের মরুবাসী গোষ্ঠীদের সমগ্র সেনাবাহিনীর অবশিষ্টাংশ, সংখ্যায় প্রায় পনের হাজার। আর একলক্ষ কুড়ি হাজার সৈন্য যুদ্ধে নিহত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেবহ আর সলমুন্না আর তাদের সৈন্যদের শিবির ছিল কর্কোর শহরে| তাদের সৈন্যরা সংখ্যায় ছিল 15,000 জন| পূর্বদেশের সৈন্যদের মধ্যে এরাই শুধু বেঁচে ছিল| 120,000 সৈন্য ইতিমধ্যেই হত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেবহ ও সল্মুন্ন কর্কোরে ছিলেন এবং তাঁদের সঙ্গী সৈন্য প্রায় পনেরো হাজার লোক ছিল; পূর্বদেশের লোকদের সব সৈন্যের মধ্যে এরাই মাত্র অবশিষ্ট ছিল; আর খড়গধারী একলক্ষ কুড়ি হাজার লোক মারা গিয়েছিল।