Judges 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্ব দিকে তাঁবু-নিবাসীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে যাযাবরদের পথ ধরে উঠে গিয়ে সেই অসন্দিগ্ধ সৈন্যবাহিনীকে আক্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্ব্বদিকে তাম্বুনিবাসীদের পথ দিয়া উঠিয়া গিয়া সেই সৈন্যগণকে আঘাত করিলেন, যেহেতু সৈন্যগণ নিশ্চিন্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে তাম্বু-নিবাসীদের পথ দিয়া উঠিয়া গিয়া সেই সৈন্যগণকে আঘাত করিলেন, যেহেতু সৈন্যগণ নিশ্চিন্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নোবহ ও যগ্বিহের পূর্ব দিকে তাম্বুবাসী লোকদের পথ ধরে গিদিয়োন হঠাৎ গিয়ে সেই সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন তারা নিশ্চিন্ত মনে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নোবহ ও যগ্বিহের পূর্ব দিকে তাম্বুবাসী লোকদের পথ ধরে গিদিয়োন হঠাৎ গিয়ে সেই সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়লেন। তখন তারা নিশ্চিন্ত মনে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন নোবাহ্ ও যগ্বিহার পূর্ব দিকে বণিকদের কাফেলার পথ ধরে এগিয়ে গিয়ে ঐ সৈন্যদের অতর্কিতে আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন সদলবলে তাঁবুবাসীদের রাস্তা ধরলেন| রাস্তাটা নোবহ আর যগবিহ শহরের পূর্বদিকে| কর্কোর শহরে এসে গিদিয়োন শত্রুদের আক্রমণ করলেন| শত্রুরা এই ধরণের আক্রমণের কথা ভাবতেই পারে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গিদিয়োন নোবহের ও যগ্বিহের পূর্বদিকে তাঁবুতে বসবাসকারীদের পথ দিয়ে উঠে গিয়ে সেই সৈন্যদেরকে আঘাত করলেন, যেহেতু সৈন্যরা নিশ্চিন্তে ছিল।