Judges 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন সময়ে সুক্কোৎ-নিবাসী এক জন যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলেন; তাতে সে সুক্কোতের কর্মকর্তাদের ও সেই স্থানের প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুক্কোতের এক যুবককে ধরে তিনি তাকে জিজ্ঞাসাবাদ করলেন, এবং সেই যুবকটি তাঁর কাছে সুক্কোতের সাতাত্তর জন কর্মকর্তার, নগরের প্রাচীনদের নাম লিখে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে সুক্কোৎ-নিবাসীদের এক যুবককে ধরিয়া জিজ্ঞাসাবাদ করিলেন; তাহাতে সে সুক্কোতের অধ্যক্ষগণের ও তথাকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখাইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন সময়ে সুক্কোৎ-নিবাসীদের এক যুবককে ধরিয়া জিজ্ঞাসাবাদ করিলেন; তাহাতে সে সুক্কোতের অধ্যক্ষগণের ও তথাকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখিয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পথে সুক্কোতের একজন যুবককে ধরে প্রশ্ন করতে লাগলেন। যুবকটি সুক্কোতের সাতাত্তরজন প্রধান লোক ও বৃদ্ধ নেতার নাম লিখে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পথে সুক্কোতের একজন যুবককে ধরে প্রশ্ন করতে লাগলেন। যুবকটি সুক্কোতের সাতাত্তরজন প্রধান লোক ও বৃদ্ধ নেতার নাম লিখে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবকটি তখন সুক্কোতের সাতাত্তর জন কর্তাব্যক্তি ও নেতাদের নামের একটি তালিকা তাঁকে তৈরী করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুক্কোৎ শহর থেকে একটি যুবককে গিদিয়োন ধরে এনেছিলেন| যুবকটিকে সে কিছু জিজ্ঞাসাবাদ করতে যুবকটি সুক্কোৎ শহরের দলপতি আর প্রবীণ লোকদের মিলিয়ে মোট 77 জনের নাম লিখে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন দিনের সুক্কোৎ-নিবাসীদের একজন যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলেন; তাতে সে সুক্কোতের অধ্যক্ষদের ও সেখানকার প্রাচীনদের সাতাত্তর জনের নাম লিখে দিল।