Judges 8:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি সুক্কোতের লোকদের কাছে উপস্থিত হয়ে বললেন, সেবহ ও সলমুন্নকে দেখ, যাদের বিষয়ে তোমরা আমাকে উপহাস করে বলেছিলে, সেবহের ও সলমুন্নের হাত কি এখন তোমার অধিকারে যে, আমরা তোমার পরিশ্রান্ত লোকদেরকে রুটি দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে গিদিয়োন এসে সুক্কোতের লোকদের বললেন, “এই দেখো সেই সেবহ ও সল্মুন্না, যাদের বিষয়ে তোমরা আমাকে বিদ্রুপ করে বলেছিলে, ‘সেবহ ও সল্মুন্নকে আপনি কি বন্দি করতে পেরেছেন? আমরা কেন আপনার শ্রান্ত-ক্লান্ত লোকদের রুটি দেব?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি সুক্কোতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, সেবহ ও সল্মুন্নকে দেখ, যাহাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করিয়া বলিয়াছিলে, সেবহের ও সল্মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত যে, আমরা তোমার শ্রান্ত লোকদিগকে রুটী দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি সুক্কোতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, সেবহ ও সল্মুন্নকে দেখ, যাহাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করিয়া বলিয়াছিলে, সেবহের ও সল্মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত যে, আমরা তোমার শ্রান্ত লোকদিগকে রুটি দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে গিদিয়োন সুক্কোতে গিয়ে সেখানকার লোকদের বললেন, “এই দেখ সেবহ ও সল্মুন্ন। এদের জন্যই তোমরা আমাকে ঠাট্টা করে বলেছিলে, ‘কেন আমরা তোমার ক্লান্ত সৈন্যদের রুটি খেতে দেব? সেবহ ও সল্মুন্নের কেটে ফেলা হাত কি তোমার হাতের মুঠোয় এসে গেছে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে গিদিয়োন সুক্কোতে গিয়ে সেখানকার লোকদের বললেন, “এই দেখ সেবহ ও সল্মুন্ন। এদের জন্যই তোমরা আমাকে ঠাট্টা করে বলেছিলে, ‘কেন আমরা তোমার ক্লান্ত সৈন্যদের রুটি খেতে দেব? সেবহ ও সল্মুন্নের কেটে ফেলা হাত কি তোমার হাতের মুঠোয় এসে গেছে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন সুক্কোতে এসে সেখানকার লােকদের বললেন, এই দেখ, সেবাহ্ ও সাল্মুন্না, এদের ব্যাপারেই তোমরা আমাকে ঠাট্টা করেছিলে। বলেছিলে, সেবাহ্ ও সাল্মুন্নাকে কি তুমি ধরতে পেরেছ যে তোমার শ্রান্তক্লান্ত লাকদের আমরা খেতে দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর গিদিয়োন সুক্কোৎ শহরে ফিরে এলেন| সেখানকার অধিবাসীদের কাছে এসে বললেন, “এই দেখো সেবহ আর সল্মুন্ন| তোমরা আমায় নিয়ে ঠাট্টা তামাশা করে বলেছিলে, ‘কেন আমরা তোমার সৈন্যদের খেতে দেব? তোমরা তো সেবহ আর সল্মুন্নকে ধরতে পার নি|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি সুক্কোতের লোকদের কাছে গিয়ে বললেন, সেবহ ও সল্মুন্নকে দেখ, যাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করে বলেছিলে, সেবহের ও সল্মুন্নের ক্ষমতা কি এখন তোমার হাতে এসেছে যে, আমরা তোমার ক্লান্ত লোকদেরকে রুটি দেব?