Judges 8:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি ঐ নগরের প্রাচীনদেরকে ধরলেন এবং মরু-ভূমির কাঁটা ও কাঁটাগাছ নিয়ে তা দ্বারা সুক্কোতের লোকদেরকে শাস্তি দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সেই নগরের প্রাচীনদের ধরলেন এবং মরুভূমির কাঁটাগাছ ও শিয়ালকাঁটা দিয়ে তিনি সুক্কোতের লোকজনকে শাস্তি দেওয়ার দ্বারা তাদের উচিত শিক্ষা দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি ঐ নগরের প্রাচীনগণকে ধরিলেন, এবং প্রান্তরের কন্টক ও শ্যাকুল লইয়া তাহা দ্বারা সুক্কোতের লোকদিগকে শিক্ষা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি ঐ নগরের প্রাচীনগণকে ধরিলেন, এবং প্রান্তরের কণ্টক ও শ্যাকুল লইয়া তাহা দ্বারা সুক্কোতের লোকদিগকে শাস্তি দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন সুক্কোতের বৃদ্ধ নেতাদের ধরলেন এবং মরু-এলাকার কাঁটা ও কাঁটাগাছের ঘা মেরে তাদের শাস্তি দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন সুক্কোতের বৃদ্ধ নেতাদের ধরলেন এবং মরুভূমির কাঁটা ও কাঁটাগাছের আঘাত মেরে তাদের শাস্তি দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে তিনি মরুভূমির কাঁটাঝোপ থেকে কাঁটাগাছ তুলে এনে সুক্কোতের নেতাদের উচিত শিক্ষা দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বলে, গিদিয়োন সুক্কোৎ শহরের প্রবীণদের নিলেন| তারপর মরুভূমির কাঁটাঝোপ দিয়ে তিনি তাদের উচিৎ‌ শিক্ষা দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি ঐ নগরের প্রাচীনদেরকে ধরলেন এবং মরুপ্রান্তের কাঁটা ও কাঁটাগাছ নিয়ে তার মাধ্যমে সুক্কোতের লোকদেরকে শিক্ষা দিলেন।