Judges 8:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি পনূয়েলের উচ্চগৃহ ভেঙে ফেললেন ও নগরের লোকদের হত্যা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও তিনি পনূয়েলের মিনারটি চূর্ণবিচূর্ণ করে দিলেন এবং সেই নগরবাসীদের হত্যা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি পনূয়েলের দুর্গ ভাঙ্গিয়া ফেলিলেন, ও নগরের লোকদিগকে বধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি পনূয়েলের দুর্গ ভাঙ্গিয়া ফেলিলেন, ও নগরের লোকদিগকে বধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পনূয়েলের দুর্গটা ভেংগে দিলেন এবং সেখানকার লোকদের মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পনূয়েলের কেল্লাটা ভেংগে দিলেন এবং সেখানকার লোকদের হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তিনি পনুয়েলে গিয়ে সেখানকার দুর্গ ধ্বংস করে দিলেন এবং সেই নগরের অধিবাসীদের হত্যা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন পনূয়েল শহরের মিনার ভেঙ্গে ফেললেন| তারপর তিনি সেই শহরের নাগরিকদের হত্যা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি পনূয়েলের দুর্গ ভেঙে ফেললেন ও নগরের লোকদেরকে হত্যা করলেন।