Judges 8:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সেবহ ও সলমুন্নকে বললেন, তোমরা তাবোরে যে পুরুষদেরকে হত্যা করেছিলে, তারা কেমন লোক? তাঁরা উত্তর করলেন, আপনি যেমন, তারাও তেমনি, প্রত্যেকে রাজপুত্রের মত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি সেবহ ও সল্‌মুন্নাকে জিজ্ঞাসা করলেন, “তাবোরে আপনারা যাদের হত্যা করেছিলেন, তাঁরা কী ধরনের লোক?” “আপনারই মতো লোক,” তারা উত্তর দিলেন, “প্রত্যেকের চেহারা রাজপুত্রের মতো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সেবহ ও সল্‌মুন্নকে কহিলেন, তোমরা তাবোরে যে পুরুষদিগকে বধ করিয়াছিলে, তাহারা কি প্রকার লোক? তাঁহারা উত্তর করিলেন, আপনি যেমন, তাহারাও সেইরূপ, প্রত্যেকে রাজপুত্র সদৃশ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সেবহ ও সল্‌মুন্নকে কহিলেন, তোমরা তাবোরে যে পুরুষদিগকে বধ করিয়াছিলে, তাহারা কি প্রকার লোক? তাঁহারা উত্তর করিলেন, আপনি যেমন, তাহারাও সেইরূপ, প্রত্যেকে রাজপুত্র সদৃশ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সেবহ ও সল্‌মুন্নকে জিজ্ঞাসা করলেন, “তাবোরে কি রকমের লোক আপনাদের হাতে মারা পড়েছে?” তাঁরা উত্তর দিলেন, “আপনার মত লোক, প্রত্যেকেই রাজপুত্রের মত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সেবহ ও সল্‌মুন্নকে জিজ্ঞাসা করলেন, “তাবোরে কি রকমের লোক আপনাদের হাতে মারা পড়েছে?” তাঁরা জবাব দিলেন, “আপনার মত লোক, প্রত্যেকেই রাজপুত্রের মত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার তিই সেবাহ্ ও সাল্‌মুন্নাকে জিজ্ঞাসা করলেন, তাবোরে তোমরা যে লোকদের হত্যা করেছিলে, তারা কেমন লোক ছিল? তাঁরা বললেন, তারা আপনার মতই ছিল, প্রত্যেকের চেহারা ছিল রাজপুত্রের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেবহ ও সল্মুন্নকে গিদিয়োন বললেন, “তাবোর পর্বতে কয়েকজনকে তোমরা হত্যা করেছিলে| তাদের কেমন দেখতে?” তারা বলল, “তোমার মতই দেখতে| প্রত্যেকের চেহারাই ছিল রাজপুরুষের মতো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সেবহ ও সল্‌মুন্নকে বললেন, তোমরা তাবোরে যে পুরুষদেরকে হত্যা করেছিলে, তারা কি ধরনের লোক? তাঁরা উত্তর দিলেন, আপনি যেমন, তারাও তেমন, প্রত্যেকে রাজপুত্রর মতো ছিল।