Judges 8:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, তারা আমার ভাই, আমারই সহোদর; জীবন্ত মাবুদের কসম, তোমরা যদি তাদেরকে জীবিত রাখতে, আমি তোমাদেরকে হত্যা করতাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন উত্তর দিলেন, “তারা আমার ভাই, আমারই সহোদর। জীবন্ত সদাপ্রভুর দিব্যি, আপনারা যদি তাদের জীবিত রাখতেন, তবে আমি আপনাদের হত্যা করতাম না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, তাহারা আমার ভ্রাতা, আমারই সহোদর; জীবিত সদাপ্রভুর দিব্য, তোমরা যদি তাহাদিগকে জীবিত রাখিতে, আমি তোমাদিগকে বধ করিতাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, তাহারা আমার ভ্রাতা, আমারই সহোদর; জীবন্ত সদাপ্রভুর দিব্য, তোমরা যদি তাহাদিগকে জীবিত রাখিতে, আমি তোমাদিগকে বধ করিতাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন বললেন, “ওরা ছিল আমার ভাই, আমার মায়ের পেটের ভাই। জীবন্ত সদাপ্রভুর দিব্য, আপনারা যদি তাঁদের বাঁচিয়ে রাখতেন তবে আমি আপনাদের মেরে ফেলতাম না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন বললেন, “ওরা ছিল আমার ভাই, আমার মায়ের পেটের ভাই। আল্লাহ্‌র কসম, আপনারা যদি তাঁদের বাঁচিয়ে রাখতেন তবে আমি আপনাদের মেরে ফেলতাম না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন বললেন, তারা ছিল আমার ভাই, আমার সহোদর। জাগ্রত প্রভুর দিব্য, তোমরা যদি তাদের জীবিত রাখতে তাহলে আমি তোমাদের বধ করতাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন বললেন, “ওরা আমার ভাই ছিল, আমার সহোদর ভাই| তাদের তোমরা মেরে না ফেললে আমি আজ তোমাদের হত্যা করতে চাইতাম না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, তাঁরা আমার ভাই, আমারই নিজের ভাই; জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তোমরা যদি তাদেরকে জীবিত রাখতে, আমি তোমাদেরকে হত্যা করতাম না।