Judges 8:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমাদের কাজের মত কোন কাজ আমি করেছি? অবীয়েষরের আঙ্গুর চয়নের চেয়ে আফরাহীমের পরিত্যক্ত আঙ্গুর ফল কুড়ান কি ভাল নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু গিদিয়োন তাদের উত্তর দিলেন, “তোমাদের তুলনায় আমি এমন কী-ই বা পেয়েছি? অবীয়েষরের দ্রাক্ষাফল-চয়নের পূর্ণ শস্যচ্ছেদনের তুলনায় ইফ্রয়িমের বাগানে পরিত্যক্ত দ্রাক্ষাফল কুড়ানোই কি ভালো নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাহাদিগকে কহিলেন, এখন তোমাদের কর্ম্মের তুল্য কোন কর্ম্ম আমি করিয়াছি? অবীয়েষরের দ্রাক্ষা চয়ন অপেক্ষা ইফ্রয়িমের পরিত্যক্ত দ্রাক্ষাফল কুড়ান কি ভাল নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাহাদিগকে কহিলেন, এখন তোমাদের কর্মের তুল্য কোন্ কর্ম আমি করিয়াছি? অবীয়েষরের দ্রাক্ষা চয়ন অপেক্ষা ইফ্রয়িমের পরিত্যক্ত দ্রাক্ষাফল কুড়ান কি ভাল নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তিনি তাদের বললেন, “তোমাদের তুলনায় আমি আর তেমন কি করেছি? ইফ্রয়িম যে পড়ে থাকা আংগুর কুড়িয়ে এনেছে তা কি অবিয়েষরের তোলা সমস্ত আংগুরের চেয়ে অনেক ভাল নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তিনি তাদের বললেন, “তোমাদের তুলনায় আমি আর তেমন কি করেছি? আফরাহীম যে পড়ে থাকা আংগুর কুড়িয়ে এনেছে তা কি অবিয়েষরের তোলা সমস্ত আংগুরের চেয়ে অনেক ভাল নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তাদের বললেন, কিন্তু তোমরা যা করলে তার তুলনায় আমি কি আর এমন করেছি? ইফ্রয়িমের তুলনায় আমার গোষ্ঠী কিছুই করতে পারেনি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন বললেন, “দেখো তোমরা যা করেছ আমি তা করতে পারি নি| আমার অবীয়েষরের গোষ্ঠী যত ফসল তুলেছে, তোমরা ইফ্রয়িমরা তার চেয়ে অনেক বেশী ফসল তুলেছ| ফসল তোলার সময় ক্ষেতে তোমরা যত দ্রাক্ষা ফেলে রেখে যাও, আমার লোকরা তার চেয়ে কম কুড়ায়| ঠিক কি না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাদেরকে বললেন, এখন তোমাদের কাজের সমান কোন কাজ আমি করেছি? অবীয়েষরের দ্রাক্ষা তোলার থেকে ইফ্রয়িমের পড়ে থাকা দ্রাক্ষাফল কুড়ান কি ভাল না?