Judges 8:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি তাঁর জ্যেষ্ঠ পুত্র যেথরকে বললেন, উঠ, এদেরকে হত্যা কর, কিন্তু সেই বালক তার তলোয়ার বের করলো না, কারণ সে ভয় করলো, কেননা তখনও সে বালক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর বড়ো ছেলে যেথরকে তিনি বললেন, “এদের হত্যা করো।” কিন্তু যেথর তার খাপ থেকে তরোয়াল বের করল না, কারণ সে ছেলেমানুষ ছিল, তাই ভয় পেয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আপন জ্যেষ্ঠ পুত্র যেথরকে কহিলেন, উঠ, ইহাদিগকে বধ কর। কিন্তু সেই বালক আপন খড়গ বাহির করিল না, কারণ সে ভয় করিল, কেননা তখনও সে বালক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আপন জ্যেষ্ঠ পুত্র যেথরকে কহিলেন, উঠ, ইহাদিগকে বধ কর, কিন্তু সেই বালক আপন খড়্গ বাহির করিল না, কারণ সে ভয় করিল, কেননা তখনও সে বালক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তিনি তাঁর বড় ছেলে যেথরকে বললেন, “ওদের মেরে ফেল।” কিন্তু যেথরের বয়স অল্প ছিল বলে সে ভয় পেয়ে তলোয়ারই বের করল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তিনি তাঁর বড় ছেলে যেথরকে বললেন, “ওদের মেরে ফেল।” কিন্তু যেথরের বয়স অল্প ছিল বলে সে ভয় পেয়ে তলোয়ারই বের করল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাঁর জ্যেষ্ঠপুত্র যেথারকে বললেন, যাও এদের হত্যা কর। কিন্তু কিশোর বালক খাপ থেকে তরবারি বার করল না। নেহাতই ছেলেমানুষ হওয়ায় তার সাহস হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন তার জ্যোষ্ঠ পুত্র যেথরের দিকে ফিরে বললেন, “এই রাজাদের হত্যা করো|” কিন্তু যেথর একটি ছোট ছেলে ছিল বলে ভয় পেয়ে গেল| সে তরবারি তুলল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি নিজের বড় ছেলে যেথরকে বললেন, ওঠ, এদেরকে হত্যা কর। কিন্তু সেই বালক নিজের খড়গ বের করল না, কারণ সে ভয় পেয়ে গেল, কারণ তখনও সে বালক।