Judges 8:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেবহ ও সল্মুন্ন বললেন, আপনি উঠে আমাদের আঘাত করুন, কেননা যে যেমন পুরুষ, তার তেমনি বীরত্ব। তাতে গিদিয়োন উঠে সেবহ ও সল্মুন্নকে হত্যা করলেন এবং তাঁদের উটগুলোর গলার সমস্ত চন্দ্রহার খুলে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেবহ ও সল্মুন্না বললেন, “আসুন, আপনি নিজেই তা করুন, ‘যে যেমন, তার তেমনই শক্তি।’ ” অতএব গিদিয়োন এগিয়ে গিয়ে তাঁদের হত্যা করলেন, এবং তাঁদের উটগুলির গলা থেকে অলংকারগুলি খুলে নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেবহ ও সল্মুন্ন কহিলেন, আপনি উঠিয়া আমাদিগকে আঘাত করুন, কেননা যে যেমন পুরুষ, তাহার তেমনি বীরত্ব। তাহাতে গিদিয়োন উঠিয়া সেবহ ও সল্মুন্নকে বধ করিলেন, এবং তাঁহাদের উষ্ট্রগুলির গলার সমস্ত চন্দ্রহার লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেবহ ও সল্মুন্ন কহিলেন, আপনি উঠিয়া আমাদিগকে আঘাত করুন, কেননা যে যেমন পুরুষ, তাহার তেমনি বীরত্ব। তাহাতে গিদিয়োন উঠিয়া সেবহ ও সল্মুন্নকে বধ করিলেন, এবং তাঁহাদের উষ্ট্রগুলির গলার সমস্ত চন্দ্রহার লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেবহ ও সল্মুন্ন বললেন, “আপনি নিজেই এসে আমাদের মেরে ফেলুন, কারণ যেমন মানুষ তেমনি তার কাজ।” কাজেই গিদিয়োন নিজে এগিয়ে গিয়ে তাঁদের মেরে ফেললেন এবং তাঁদের উটের গলা থেকে চন্দ্রহারগুলো খুলে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেবহ ও সল্মুন্ন বললেন, “আপনি নিজেই এসে আমাদের মেরে ফেলুন, কারণ যেমন মানুষ তেমনি তার কাজ।” কাজেই গিদিয়োন নিজে এগিয়ে গিয়ে তাঁদের হত্যা করলেন এবং তাঁদের উটের গলা থেকে চন্দ্রহারগুলো খুলে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সেবাহ্ ও সাল্মুন্না বললেন, আপনি নিজেই আমাদের হত্যা করুন, কারণ যার কাজ তাকেই সাজে। তখন গিদিয়োন সেবাহ্ ও সাল্মুন্নাকে বধ করলেন এবং তাঁদের উটগুলির গলায় যে চন্দ্রহার ছিল, সেগুলি নিয়ে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সেবহ ও সল্মুন্ন গিদিয়োনকে বলল, “তুমি নিজেই আমাদের হত্যা করো| এই কাজের পক্ষে তোমার যথেষ্ট শক্তি আছে|” গিদিয়োন তাদের মেরে ফেললেন| তিনি ওদের উটের ঘাড় থেকে চাঁদের আকারের সাজসজ্জাগুলি নিয়ে নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেবহ ও সল্মুন্ন বললেন, আপনি উঠে আমাদেরকে আঘাত করুন, কারণ যে যেমন পুরুষ, তাঁর তেমন বীরত্ব। তাতে গিদিয়োন উঠে সেবহ ও সল্মুন্নকে হত্যা করলেন এবং তাঁদের উটগুলির গলার সমস্ত চন্দ্রহার নিলেন।