Judges 8:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের লোকেরা গিদিয়োনকে বললো, আপনি পুত্রপৌত্রাদি ক্রমে আমাদের উপরে কর্তৃত্ব করুন, কেননা আপনি আমাদেরকে মাদিয়ানের হাত থেকে নিস্তার করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা গিদিয়োনকে বলল, “আপনি, আপনার ছেলে, এবং নাতি—আপনারা আমাদের উপর রাজত্ব করুন, কারণ আপনিই মিদিয়নের হাত থেকে আমাদের রক্ষা করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে কহিল, আপনি পুত্রপৌত্রাদিক্রমে আমাদের উপরে কর্ত্তৃত্ব করুন, কেননা আপনি আমাদিগকে মিদিয়নের হস্ত হইতে নিস্তার করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে কহিল, আপনি পুত্রপৌত্রাদিক্রমে আমাদের উপরে কর্তৃত্ব করুন, কেননা আপনি আমাদিগকে মিদিয়নের হস্ত হইতে নিস্তার করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ইস্রায়েলীয়েরা গিদিয়োনকে বলল, “আপনি মিদিয়নীয়দের হাত থেকে আমাদের উদ্ধার করেছেন, সেইজন্য আপনি ও আপনার বংশধরেরাই আমাদের শাসনকর্তা হন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বনি-ইসরাইলরা গিদিয়োনকে বলল, “আপনি মাদিয়ানীয়দের হাত থেকে আমাদের উদ্ধার করেছেন, সেইজন্য আপনি ও আপনার বংশধরেরাই আমাদের শাসনকর্তা হন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনার পর ইসরায়েলীরা গিদিয়োনকে বলল, আপনি এবং আপনার বংশধরেরা পুরুষানুক্রমে আমাদের উপরে রাজত্ব করুন, কারণ আপনিই মিদিয়নীদের কবল থেকে আমাদের উদ্ধার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা গিদিয়োনকে বলল, “মিদিয়নদের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছ| এখন আমাদের শাসন করো| আমরা তোমাকে চাই, তোমার ছেলে, তোমার নাতি–সবাইকে চাই| তোমরা সবাই আমাদের রাজা হও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের লোকেরা গিদিয়োনকে বলল, আপনি বংশপরম্পরায় আমাদের উপরে কর্তৃত্ব করুন, কারণ আপনি আমাদেরকে মিদিয়নের হাত থেকে উদ্ধার করেছেন।