Judges 8:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গিদিয়োন বললেন, আমি তোমাদের উপরে কর্তৃত্ব করবো না এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্তৃত্ব করবে না; মাবুদই তোমাদের উপরে কর্তৃত্ব করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু গিদিয়োন তাদের বললেন, “আমি তোমাদের উপর রাজত্ব করব না, আমার ছেলেও করবে না। সদাপ্রভুই তোমাদের উপর রাজত্ব করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গিদিয়োন কহিলেন, আমি তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিব না, এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবে না; সদাপ্রভুই তোমাদের উপরে কর্ত্তৃত্ব করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গিদিয়োন কহিলেন, আমি তোমাদের উপরে কর্তৃত্ব করিব না, এবং আমার পুত্রও তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না; সদাপ্রভুই তোমাদের উপরে কর্তৃত্ব করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন তাদের বললেন, “আমরা কেউ তোমাদের শাসনকর্তা হব না- আমিও না, আমার ছেলেও না; সদাপ্রভুই হবেন তোমাদের শাসনকর্তা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন তাদের বললেন, “আমরা কেউ তোমাদের শাসনকর্তা হব না- আমিও না, আমার ছেলেও না; মাবুদই হবেন তোমাদের শাসনকর্তা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন বললেন, তোমাদের উপর আমি রাজত্ব করব না, আমার ছেলেও না। একমাত্র পরমেশ্বরই হবেন তোমাদের রাজা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু গিদিয়োন বললেন, “স্বয়ং প্রভুই তোমাদের রাজা| আমি বা আমার পুত্র তোমাদের শাসন করব না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গিদিয়োন বললেন, আমি তোমাদের ওপরে কর্তৃত্ব করব না এবং আমার ছেলেও তোমাদের ওপরে কর্তৃত্ব করবে না; সদাপ্রভুই তোমাদের ওপরে কর্তৃত্ব করবেন।