Judges 8:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা জবাবে বললো, অবশ্য দেব; পরে তারা একখানি কাপড় পাতল এবং প্রত্যেকে তার লুটের জিনিস থেকে তাতে একটি করে কর্ণকুণ্ডল ফেললো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা উত্তর দিল, “সেগুলি দিলে আমাদের ভালোই লাগবে।” অতএব তারা একটি কাপড় পেতে দিল, এবং প্রত্যেকে তাতে তাদের লুট করা এক-একটি দুল ছুঁড়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা একখানি বস্ত্র পাতিয়া প্রত্যেকে তাহাতে আপন আপন লুটিত কর্ণকুণ্ডল ফেলিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা উত্তর করিল, অবশ্য দিব; পরে তাহারা একখানি বস্ত্র পাতিয়া প্রত্যেকে তাহাতে আপন আপন লুন্ঠিত কর্ণকুণ্ডল ফেলিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে তারা বলল, “আমরা খুশী হয়েই তা দেব।” কাজেই তারা একটা কাপড় পাতল এবং প্রত্যেকে তার লুটের জিনিস থেকে তার উপর একটা করে কানের গহনা ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে তারা বলল, “আমরা খুশী হয়েই তা দেব।” কাজেই তারা একটা কাপড় পাতল এবং প্রত্যেকে তার লুটের জিনিস থেকে তার উপর একটা করে কানের গহনা ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলল, নিশ্চয়ই দেব। তারা একটি চাদর পেতে তার উপরে লুঠ করা সোনার কুণ্ডলগুলি এনে জড়ো করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা বলল, “তুমি যা চাইছ আমরা তা খুশি হয়েই দেব|” এই বলে তারা মাটির ওপর একটা কাপড় পেতে দিল| প্রত্যেকে সেই কাপড়ের ওপর একটি করে দুল ফেলে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা উত্তর করল, অবশ্য দেব; পরে তারা একখানা বস্ত্র পেতে প্রত্যেকে তাতে নিজের নিজের লুট করা কানের দুল ফেলল;