Judges 8:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাঁর প্রার্থিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক হাজার সাত শত (শেকল) সোনা হল। এছাড়া চন্দ্রহার, ঝুমকা ও মাদিয়ানীয় বাদশাহ্‌দের পরিধেয় বেগুনে রঙের পোশাক ও তাঁদের উটের গলার হার ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেসব সোনার দুল তিনি চেয়েছিলেন, তার ওজন হল 1,700 শেকল। অলংকারাদি, ঝুমকো ও মিদিয়নীয় রাজাদের পরিধেয় বেগুনি রংয়ের পোশাক অথবা তাঁদের উটগুলির গলার হারগুলি এর মধ্যে গণ্য হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাঁহার যাচিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক সহস্র সাত শত [শেকল] সুবর্ণ হইল। ইহা ছাড়া চন্দ্রহার, ঝুম্‌কা ও মিদিয়নীয় রাজাদের পরিধেয় বেগুনে রঙ্গের বস্ত্র ও তাঁহাদের উষ্ট্রের গলার হার ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাঁহার যাচিত কর্ণকুণ্ডলের পরিমাণ এক সহস্র সাত শত [শেকল] সুবর্ণ হইল। ইহা ছাড়া চন্দ্রহার, ঝুম্‌কা ও মিদিয়নীয় রাজাদের পরিধেয় বেগুনে রঙের বস্ত্র ও তাঁহাদের উষ্ট্রের গলার হার ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে যে পরিমাণ সোনা তিনি পেলেন তার ওজন গিয়ে দাঁড়াল প্রায় বিশ কেজি পাঁচশো গ্রাম। এছাড়া তাঁর পাওয়া চন্দ্রহার, পদক, মিদিয়নীয় রাজাদের পরনের বেগুনে পোশাক কিম্বা উটের গলার হার এর মধ্যে ধরা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে যে পরিমাণ সোনা তিনি পেলেন তার ওজন গিয়ে দাঁড়াল প্রায় বিশ কেজি পাঁচশো গ্রাম। এছাড়া তাঁর পাওয়া চন্দ্রহার, পদক, মাদিয়ানীয় বাদশাহ্‌দের পরনের বেগুনে পোশাক কিংবা উটের গলার হার এর মধ্যে ধরা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাতে স্বর্ণকুণ্ডলের মোট পরিমাণ হল এক হাজার সাতশো শেকেল । এছাড়াও গিদিয়োন পেলেন চন্দ্রহার, ঝুম্‌কো ও মিদিয়নী রাজাদের বেগুনী রঙের পোশাক এবং তাঁদের উটগুলির গলার সমস্ত হার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সব দুল জড়ো করা হলে তাদের ওজন হল প্রায় 43 পাউণ্ড| এছাড়াও গিদিয়োনকে ইস্রায়েলীয়রা অন্যান্য উপহার দিয়েছিল| চাঁদের মতো, অশ্রুবিন্দুর মতো দেখতে জড়োযা গয়নাও তারা তাকে দিয়েছিল| আর দিয়েছিল বেগুনী রঙের পোশাক| মিদিয়নরা এইসব জিনিস ব্যবহার করত| মিদিয়ন রাজাদের উটের শেকলও তারা তাকে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তাঁর চাওয়া কানের দুলের পরিমাণ একহাজার সাতশো শেকল সোনা হল। এছাড়া চন্দ্রহার, ঝুমকা ও মিদিয়নীয় রাজাদের পরা বেগুনী রঙের বস্ত্র ও তাঁদের উটের গলার হার ছিল।