Judges 8:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গিদিয়োন তা দিয়ে একটি এফোদ প্রস্তুত করে নিজের বসতি-নগর অফ্রাতে রাখলেন; তাতে সমস্ত ইসরাইল সেই স্থানে সেই এফোদের এবাদত করে ভ্রষ্ট হল; আর তা গিদিয়োন ও তাঁর কুলের ফাঁদস্বরূপ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সোনা দিয়ে গিদিয়োন একটি এফোদ তৈরি করলেন, এবং সেটি তিনি তাঁর নিজের নগর অফ্রাতে নিয়ে গিয়ে রাখলেন। সমগ্র ইস্রায়েল সেখানে সেই এফোদের আরাধনা করার দ্বারা বেশ্যাবৃত্তি করল, এবং সেটি গিদিয়োন ও তাঁর পরিবারের কাছে ফাঁদ হয়ে দাঁড়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গিদিয়োন তাহা দিয়া এক এফোদ প্রস্তুত করিয়া আপন বসতি-নগর অফ্রাতে রাখিলেন; তাহাতে সমস্ত ইস্রায়েল সে স্থানে সেই এফোদের অনুগমনে ব্যভিচারী হইল; আর তাহা গিদিয়োনের ও তাঁহার কুলের ফাঁদস্বরূপ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গিদিয়োন তাহা দিয়া এক এফোদ প্রস্তুত করিয়া আপন বসতি-নগর অফ্রাতে রাখিলেন; তাহাতে সমস্ত ইস্রায়েল সেই স্থানে সেই এফোদের অনুগমনে ব্যভিচারী হইল; আর তাহা গিদিয়োনের ও তাঁহার কুলের ফাঁদস্বরূপ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন সেই সব সোনা দিয়ে একটা এফোদ তৈরী করে তাঁর নিজের গ্রাম অফ্রাতে রাখলেন। ইস্রায়েলীয়েরা সকলে সেখানে সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়ে এফোদের পূজায় নিজেদের বিকিয়ে দিল। সেটাই হয়ে দাঁড়াল গিদিয়োন ও তাঁর পরিবারের জন্য একটা ফাঁদ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন সেই সব সোনা দিয়ে একটা এফোদ তৈরী করে তাঁর নিজের গ্রাম অফ্রাতে রাখলেন। বনি-ইসরাইলরা সকলে সেখানে মাবুদের প্রতি বেঈমানী করে এফোদের পূজায় নিজেদের বিকিয়ে দিল। সেটাই হয়ে দাঁড়াল গিদিয়োন ও তাঁর পরিবারের জন্য একটা ফাঁদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন এইগুলি দিয়ে একটি এফোদ তৈরী করে তাঁর নিজের বাসস্থান, অফ্রা নগরে রাখলেন। ইসরায়েলীরা তখন তাদের আরাধ্য ঈশ্বরকে ত্যাগ করে সেই এফোদটিরই পূজ-অর্চনা করতে লাগল এবং সেটি গিদিয়োন ও তাঁর পরিবারের আপদ হয়ে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন সেই সোনা দিয়ে একটা এফোদ তৈরী করলেন| তাঁর নিজের শহর অফ্রাতে সেই এফোদকে তিনি স্থাপন করলেন| সমস্ত ইস্রায়েলীয়রা এফোদটিকে পূজা করেছিল| এইভাবে তারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকল না, কারণ তারা এফোদের পূজা করেছিল| এটা গিদিয়োন এবং তার পরিবারের কাছে একটা ফাঁদের মত হল এবং তাদের দিয়ে পাপ কাজ করালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গিদিয়োন তা দিয়ে এক এফো দ তৈরী করে নিজের বসতি-নগর অফ্রাতে রাখলেন; তাতে সব ইস্রায়েল সে জায়গায় সেই এফোদের অনুসরণে ব্যভিচারী হল; আর তা গিদিয়োনের ও তাঁর কুলের ফাঁদস্বরূপ হল।