Judges 8:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে মাদিয়ান বনি-ইসরাইলদের সম্মুখে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বছর দেশ বিশ্রাম ভোগ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে মিদিয়ন ইস্রায়েলীদের কাছে বশীভূত হল এবং আর কখনও তারা মাথা তুলে দাঁড়াতে পারেনি। গিদিয়োনের জীবনকালে দেশে চল্লিশ বছর শান্তি বজায় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কন্টকে রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে মিদিয়ন ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে নত হইল, আর মাথা তুলিতে পারিল না। আর গিদিয়োনের সময়ে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবেই ইস্রায়েলীয়েরা মিদিয়নীয়দের দমন করে রাখল; তারা আর মাথা তুলতে পারল না। গিদিয়োনের জীবনের বাকী চল্লিশ বছর দেশে শান্তি ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবেই বনি-ইসরাইলরা মাদিয়ানীয়দের দমন করে রাখল; তারা আর মাথা তুলতে পারল না। গিদিয়োনের জীবনের বাকী চল্লিশ বছর দেশে শান্তি ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে মিদিয়নীরা ইসরায়েলীদের দ্বারা পরাজিত হল, তারা আর মাথা তুলতে পারল না। গিদিয়োনের আমলে চল্লিশ বছর দেশে শান্তি বজায় ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নদের বাধ্য হয়েই ইস্রায়েলীয়দের প্রভুত্ব মেনে নিতে হল| ওরা আর কোন অশান্তি করল না| 40 বছর ধরে দেশে শান্তি ছিল| যতদিন গিদিয়োন বেঁচেছিল ততদিন পর্যন্ত শান্তি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে মিদিয়ন ইস্রায়েলীয়দের সামনে নত হল, আর মাথা তুলতে পারল না। আর গিদিয়োনের দিনের চল্লিশ বৎসর দেশ শান্তিতে থাকল।