Judges 8:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের হাতেই তো আল্লাহ্‌ মাদিয়ানের দুই সেনাপতি ওরেব ও সেবকে তুলে দিয়েছেন; আমি তোমাদের এই কাজের মত কোন কাজ করতে পেরেছি? তখন তাঁর এই কথায় তাঁর প্রতি তাদের ক্রোধ নিবৃত্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিদিয়নীয় দুই নেতা ওরেব ও সেবকে ঈশ্বর তোমাদের হাতে সমর্পণ করেছেন। তোমাদের তুলনায় আমি এমন কী-ই বা করতে পেরেছি?” এতে, তাঁর বিরুদ্ধে ওঠা তাদের অসন্তোষ প্রশমিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদেরই হস্তে ত ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করিয়াছেন; আমি তোমাদের এই কর্ম্মের তুল্য কোন কর্ম্ম করিতে পারিয়াছি? তখন তাঁহার এই কথায় তাঁহার প্রতি তাহাদের ক্রোধ নিবৃত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদেরই হস্তে ত ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করিয়াছেন; আমি তোমাদের এই কর্মের তুল্য কোন্‌ কর্ম করিতে পারিয়াছি? তখন তাঁহার এই কথায় তাঁহার প্রতি তাহাদের ক্রোধ নিবৃত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তোমাদের হাতে মিদিয়নীয়দের নেতা ওরেব ও সেবকে তুলে দিয়েছেন। তোমাদের তুলনায় আমি আর কি বেশী করতে পেরেছি?” এতে গিদিয়োনের বিরুদ্ধে তাদের রাগ পড়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তোমাদের হাতে মাদিয়ানীয়দের নেতা ওরেব ও সেবকে তুলে দিয়েছেন। তোমাদের তুলনায় আমি আর কি বেশী করতে পেরেছি?” এতে গিদিয়োনের বিরুদ্ধে তাদের রাগ পড়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের শক্তিতে তোমরাই তো দুই মিদিয়নী সামন্ত রাজা এবং সেবকে হত্যা করেছ। কাজেই, তোমাদের তুলনায় আমি এমন কি আর করেছি। তাঁর এই কথায় ইফ্রয়িম গোষ্ঠীর লোকদের রাগ ঠাণ্ডা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই ভাবে তোমাদের ফসল এখন দারুণ ভালো হয়েছে| ঈশ্বরই তোমাদের হাতে মিদিয়ন নেতা ওরেব আর সেবকে পরাজিত করতে দিয়েছেন| তোমাদের কর্ম সাফল্যের সঙ্গে আমার সাফল্যের কি কোনো তুলনা চলে?” গিদিয়োনের উত্তর শুনে ইফ্রয়িমের লোকদের রাগ পডে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদেরই হাতে তো ঈশ্বর মিদিয়নের দুই রাজাকে, ওরেব ও সেবকে, সমর্পণ করেছেন; আমি তোমাদের এই কাজের সমান কোন্‌ কাজ করতে পেরেছি? তখন তাঁর এই কথায় তাঁর প্রতি তাদের ক্রোধ কমে গেল।