Judges 8:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যোয়াশের পুত্র গিদিয়োন শুভ বৃদ্ধাবস্থায় ইন্তেকাল করলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর পিতা যোয়াশের কবরে তাঁকে দাফন করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোয়াশের ছেলে গিদিয়োন যথেষ্ট বৃদ্ধাবস্থায় মারা গেলেন এবং অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর বাবা যোয়াশের কবরে তাঁকে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোয়াশের পুত্র গিদিয়োন শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁহার পিতা যোয়াশের কবরে তাঁহার কবর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোয়াশের পুত্র গিদিয়োন শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করিলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁহার পিতা যোয়াশের কবরে তাঁহার কবর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোয়াশের ছেলে গিদিয়োন বুড়ো বয়সে মারা গেলেন। অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর বাবা যোয়াশের কবরে তাঁকে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোয়াশের ছেলে গিদিয়োন বুড়ো বয়সে ইন্তেকাল করলেন। অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর বাবা যোয়াশের কবরে তাঁকে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াশের পুত্র গিদিয়োন পরিণত বয়সে দেহরক্ষা করলেন এবং অবিয়েষ্রা কুলের এলাকাভুক্ত নগর অফ্রায় তাঁর পিতা যোয়াশের কবরে তাঁকে সমাহিত করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশের পুত্র গিদিয়োন বৃদ্ধ বয়সে মারা গেলেন| যোয়াশের সমাধিস্থলেই তাঁকে কবর দেওয়া হল| সেই সমাধিটি অফ্রা শহরে অবস্থিত যেখানে অবীয়েষর পরিবার বাস করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোয়াশের পুত্র গিদিয়োন ভালোভাবে বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করলেন, আর অবীয়েষ্রীয়দের অফ্রাতে তাঁর পিতা যোয়াশের কবরে তাকে কবর দেওয়া হল।