Judges 8:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিদিয়োনের মৃত্যুর পরেই বনি-ইসরাইল পুনর্বার বাল দেবতাদের উপাসনা করে জেনাকারী হল, আর বালবরীৎকে নিজেদের ইষ্ট দেবতা করে নিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন মারা যেতে না যেতেই ইস্রায়েলীরা আবার বায়ালের উদ্দেশে বেশ্যাবৃত্তি করল। তারা বায়াল-বরীৎকে তাদের দেবতারূপে প্রতিষ্ঠিত করল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিদিয়োনের মৃত্যুর পরেই ইস্রায়েল-সন্তানগণ পুনর্ব্বার বাল দেবগণের অনুগমনে ব্যভিচারী হইল, আর বাল্‌বরীৎকে আপনাদের ইষ্ট দেবতা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিদিয়োনের মৃত্যুর পরেই ইস্রায়েল-সন্তানগণ পুনর্বার বাল দেবগণের অনুগমনে ব্যভিচারী হইল, আর বাল্‌-বরীৎকে আপনাদের ইষ্ট দেবতা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োনের মৃত্যুর পর পরই ইস্রায়েলীয়েরা আবার সদাপ্রভুর প্রতি অবিশ্বস্ত হয়ে বাল দেবতাদের কাছে নিজেদের বিকিয়ে দিল। তারা বাল্‌বরীৎকে নিজেদের দেবতা করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োনের ইন্তেকালের পর পরই বনি-ইসরাইলরা আবার মাবুদের প্রতি বেঈমানী করে বাল-দেবতাদের কাছে নিজেদের বিকিয়ে দিল। তারা বাল-বরীৎকে নিজেদের দেবতা করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োনের মৃত্যুর পরে ইসরায়েলীরা আবার ভ্রষ্ট হয়ে বেল দেবতাদের উপাসনা করতে লাগল এবং বেল-বেরিৎকে নিজেদের ইষ্টদেবতারূপে গ্রহণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োনের মৃত্যুর পর ইস্রায়েলীয়রা আবার ঈশ্বরকে ভুলে গেল| তারা বালের ভক্ত হয়ে গেল| তারা বাল বরীত্‌কে তাদের দেবতা মেনে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিদিয়োনের মৃত্যুর পরেই ইস্রায়েলীয়রা আবার বালদেবতাদের কাছে ফিরে গিয়ে ব্যভিচারী হল, আর বাল্‌বরীৎকে নিজেদের ইষ্ট দেবতা করল।