Judges 8:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি চারদিকের সমস্ত দুশমনের হাত থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, বনি-ইসরাইল তাদের আল্লাহ্ সেই মাবুদকে ভুলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের ঈশ্বর সেই সদাপ্রভুকে মনে রাখল না, যিনি তাদের চারপাশের সব শত্রুর হাত থেকে তাদের রক্ষা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি চারিদিকের সমস্ত শত্রুর হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ভুলিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিনি চারিদিকের সমস্ত শত্রুর হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ আপনাদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ভুলিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি তাদের চারপাশের সমস্ত শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন তাদের সেই ঈশ্বর সদাপ্রভুকে তারা ভুলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি তাদের চারপাশের সমস্ত শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন তাদের সেই মাবুদ আল্লাহ্কে তারা ভুলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের চারিদিকের শত্রুদের কবল থেকে যিনি উদ্ধার করেছিলেন, সেই প্রভু পরমেশ্বরকেই তারা ভুলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের প্রভু ঈশ্বরকে ভুলে গেল| অথচ তিনিই তাদের চারিদিকের শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিনি চারদিকের সব শত্রুর হাত থেকে তাদেরকে উদ্ধার করেছিলেন, ইস্রায়েলীয়রা নিজেদের ঈশ্বর সেই সদাপ্রভুকে ভুলে গেল।