Judges 8:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিরুব্বাল (গিদিয়োন) ইসরাইলের যেরকম মঙ্গল করেছিলেন, তারা সেই অনুসারে তাঁর কুলের প্রতি সদয় ব্যবহার করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরুব্বায়াল (অর্থাৎ, গিদিয়োন) তাদের জন্য এত মঙ্গলজনক কাজ করা সত্ত্বেও, তারা তাঁর পরিবারের প্রতি কোনও আনুগত্য দেখায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিরুব্বাল [গিদিয়োন] ইস্রায়েলের যেরূপ মঙ্গল করিয়াছিলেন, তাহারা তদনুসারে তাঁহার কুলের প্রতি সদয় ব্যবহার করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিরুব্বাল [গিদিয়োন] ইস্রায়েলের যেরূপ মঙ্গল করিয়াছিলেন, তাহারা তদনুসারে তাঁহার কুলের প্রতি সদয় ব্যবহার করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরুব্বাল, অর্থাৎ গিদিয়োন তাদের যে সব মংগল করেছিলেন সেই অনুসারে তাঁর পরিবারের প্রতি তারা বিশ্বস্ততা দেখায় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিরুব্বাল, অর্থাৎ গিদিয়োন তাদের যে সব উপকার করেছিলেন সেই অনুসারে তাঁর পরিবারের প্রতি তারা বিশ্বস্ততা দেখায় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ইসরায়েলীদের যে উপকার করেছিলেন তার বিনিময়ে তারা তাঁর পরিবারের প্রতি সদ্ব্যবহার করল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিরুব্বাল (গিদিয়োন) পরিবারের অনুগত হয়ে তারা আর রইল না| সে তাদের যথেষ্ট উপকার করলেও তারা তাকে মনে রাখল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিরুব্বাল গিদিয়োন ইস্রায়েলের যেরকম মঙ্গল করেছিলেন, তারা সেই অনুসারে তাঁর বংশের প্রতি ভালো ব্যবহার করল না।