Judges 8:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিদিয়োন ও তাঁর সঙ্গী তিন শত লোক জর্ডানে এসে পার হলেন; তাঁরা পরিশ্রান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন ও তাঁর সঙ্গে থাকা 300 জন লোক ক্লান্ত অবস্থাতেও মিদিয়নীয়দের পশ্চাদ্ধাবন করতে করতে জর্ডন নদীর কাছে এসে তা পার হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিদিয়োন ও তাঁহার সঙ্গী তিন শত লোক যর্দ্দনে আসিয়া পার হইলেন; তাঁহারা শ্রান্ত হইলেও তাড়া করিয়া যাইতেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিদিয়োন ও তাঁহার সঙ্গী তিনশত লোক যর্দনে আসিয়া পার হইলেন; তাঁহারা শ্রান্ত হইলেও তাড়া করিয়া যাইতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন ও তাঁর তিনশো লোক মিদিয়নীয়দের তাড়া করতে করতে যর্দনের কাছে এসে নদীটা পার হয়ে গেল। তখন তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন ও তাঁর তিনশো লোক মাদিয়ানীয়দের তাড়া করতে করতে জর্ডানের কাছে এসে নদীটা পার হয়ে গেল। তখন তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর গিদিয়োন তাঁর তিনশো সঙ্গী নিয়ে জর্ডনের ওপারে চলে গেলেন। তাঁরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু তবুও মিদিয়নীদের পিছনে তাড়া করে চললেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন 300 জন লোক নিয়ে যর্দন নদীর ওপারে গেলেন| ওরা খুবই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিদিয়োন ও তাঁর সঙ্গী তিনশো লোক যর্দনে এসে পার হলেন; তারা ক্লান্ত হলেও তাড়া করে যাচ্ছিলেন।