Judges 8:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সুক্কোতের লোকদের বললেন, আরজ করি, তোমরা আমার অনুগামী লোকদের রুটি দাও, কেননা তারা পরিশ্রান্ত হয়েছে; আর আমি সেবহ ও সলমুন্নের, মাদিয়ানের দুই বাদশাহ্র পিছনে পিছনে তাড়া করে যাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি সুক্কোতের লোকদের বললেন, “আমার সৈন্যবাহিনীর লোকদের কিছু রুটি দাও; তারা শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়েছে, এবং এখনও আমি মিদিয়নের দুই রাজা, সেবহ ও সল্মুন্নার পশ্চাদ্ধাবন করে যাচ্ছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুটী দেও, কেননা তাহারা শ্রান্ত হইয়াছে; আর আমি সেবহ ও সল্মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাইতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সুক্কোতের লোকদিগকে কহিলেন, বিনয় করি, তোমরা আমার অনুগামী লোকদিগকে রুটি দেও, কেননা তাহারা শ্রান্ত হইয়াছে; আর আমি সেবহ ও সল্মুন্নের, মিদিয়নের দুই রাজার পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া যাইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই গিদিয়োন সুক্কোতের লোকদের বললেন, “আমার সৈন্যদের কিছু রুটি খেতে দাও; তারা ক্লান্ত হয়ে পড়েছে। আমি এখনও মিদিয়নীয়দের রাজা সেবহ ও সল্মুন্নের পিছনে তাড়া করছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই গিদিয়োন সুক্কোতের লোকদের বললেন, “আমার সৈন্যদের কিছু রুটি খেতে দাও; তারা ক্লান্ত হয়ে পড়েছে। আমি এখনও মাদিয়ানীয়দের বাদশাহ্ সেবহ ও সল্মুন্নের পিছনে তাড়া করছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুক্কোতে পৌঁছাবার পর তিনি সেখানকার লোকদের বললেন, দয়া করে তোমরা আমার দলের লোকজনকে খাবার জন্য কিছু রুটি দাও, এরা খুবই ক্লান্ত। আমি মিদিয়নীদের রাজা সেবাহ্ ও সালমুন্নাকে তাড়া করে চলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন সুক্কোৎ শহরের অধিবাসীদের বললেন, “আমার সৈন্যদের তোমরা কিছু খেতে দাও| ওরা খুব পরিশ্রান্ত| আমরা এখনও মিদিয়নদের রাজা সেরহ আর সলমুন্নকে ধরতে পারি নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সুক্কোতের লোকদেরকে বললেন, অনুরোধ করি, তোমরা আমার অনুগামী লোকদেরকে রুটি দাও, কারণ তারা ক্লান্ত হয়েছে; আর আমি সেবহ ও সল্মুন্নের মিদিয়নের দুই রাজার পিছন পিছন তাড়া করে যাচ্ছি।